শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে সরকারি গাড়িতে নারী কলিগ নিয়ে ভ্রমণ, টিএইচও’কে শোকজ

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ অফিস সময়ের পর সরকারি গাড়িতে নারী মেডিকেল অফিসারকে নিয়ে ভ্রমণে বেরিয়ে শোকজের মুখে পড়েছেন। সিভিল সার্জন ডা. সাজেদা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত চিকিৎসক ডা. শশাঙ্ককে পাঁচ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, গত ১৭ জানুয়ারি অফিস সময়ের পর সরকারি গাড়ি ব্যবহারবিস্তারিত পড়ুন

নড়াইলে অবৈধ ইটভাটায় অভিযান পাঁচটি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে অবৈধ ইটভাটায় অভিযান পাঁচটি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা। নড়াইলের কালিয়া উপজেলার ৯টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এসময় ৫টি অবৈধ ইটভাটা ধ্বংসসহ ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী কালিয়া উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা পরিবেশ অধিদফতরের সহকারী- পরিচালক মো. আবুল মালেক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব জলাভূমি দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: আজ (২ ফেব্রুয়ারি) বিশ্ব জলাভূমি দিবস পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, পর্যটনসহ নানা ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ হলো জলাভূমি। ‘এখনই জলাভূমি পুনরুদ্ধারের মূখ্য সময়’ প্রতি পাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় প্র‍থম আলো বন্ধুসভা,উপকূলীয় যুব সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক ও সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জলাভূমি দিবস। শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের প্রাণশাহের খালের ধারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্র‍থম আলো বন্ধু সভা সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভাইস-চেয়ারম্যান প্রার্থী লাভলু’র পথসভা

কলারোয়া প্রতিনিধি: আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস-চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলাম লাভলু’র মিছিল অনুষ্ঠিত শুক্রবার(০২ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলারোয়া উপজেলা পরিষদের সামনে শেষ হয়। এরপর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সাবেক এ জি এস মুস্তাফিজুর রহমান মোস্ত, যুবলীগ নেতা সঞ্জয় সাহা। অনুষ্ঠানের সমাপনীবিস্তারিত পড়ুন

জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শান্তির প্রতিক কবুতর পায়রা,বেলুন ও ফেস্টুন উড়িয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পত্নী মিসেস জেসমিন জাহান। এর পরে বিকালে প্রধান অতিথি হিসেবে অ্যাথলেটিকস প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন এবং বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সম্মানিত অতিথিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন ২৭ তম আন্ত: ক্লাব জাতীয় শ্যূটিং প্রতিযোগিতা ২০২৪ এ অংশগ্রহণকারী সাতক্ষীরা রাইফেল ক্লাবের জেলা টিম । ২ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, যুগ্ন সাধারন সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে শাশুড়ির নির্যাতন সইতে না পেরে তিন মেয়েকে বিষ খাইয়ে মায়ের বিষপান, এক মেয়ের মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় শাশুড়ির নির্যাতন সইতে না পেরে ৩ মেয়েকে বিষ খাইয়ে, নিজেও খেয়েছেন পলি বেগম। বিষের যন্ত্রণায় চিৎকার করতে থাকলে, তা শুনে প্রতিবেশীরা ছুটে এলে তাদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতে গোপালগঞ্জের শেখ সোহরা খাতুন মেডিকেল কলেজে নেওয়া হয়। ওই রাতেই ছোট মেয়ে দেড় বছরের মিমের মৃত্যু হয়। বাকি দুই মেয়ে আড়াই বছরের আমেনা ও আট বছরেরবিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

কামরুল হাসান: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, এসএমসি সদস্য গণপতি বিশ্বাস, রাধাপদ ঘোষ, সাংবাদিক সুজাউল হক, সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, মশিউর রহমান, আনারুল ইসলাম, নাছরিন সুলতানা, মাওলানা আব্দুদবিস্তারিত পড়ুন

দেবহাটায় ১০ম শ্রেণির ছাত্রীর লা*শ উদ্ধার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ১০ম শ্রেণির একা ছাত্রী লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দেবহাটা থানা পুলিশ ছাত্রীর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঐ শিক্ষার্থীর নাম হেমা পারভিন (১৫)। সে উপজেলার মাঝ-সখিপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে এবং সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানা যায়, হেমা তার পিতার নিকট থেকে জামা কেনার জন্য মাঝে মাঝে টাকা নিয়ে তার মায়ের কাছে রেখে দিত।বিস্তারিত পড়ুন

শার্শার ইউএনও’র অসদাচরণে সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

বেনাপোল প্রতিনিধি : গণমাধ্যমকর্মীদের কাজে অসহযোগীতা, অসস্মান ও অসৌজন্যমুলক আচারণের কারণে যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সবধরণের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকর্মীরা এক বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানাতে সংবাদ বর্জনের এ সিদ্ধান্ত নেয়া হয়। গণমাধ্যমকর্মীরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কোন সংবাদ সংগ্রহের জন্য গেলে তার অফিস কক্ষে ঢোকার অনুমতি বা তথ্য প্রকাশে অনিহা করেন। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীদের পর্যবেক্ষনবিস্তারিত পড়ুন