শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে অবৈধ ইটভাটায় অভিযান পাঁচটি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে অবৈধ ইটভাটায় অভিযান পাঁচটি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা।
নড়াইলের কালিয়া উপজেলার ৯টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এসময় ৫টি অবৈধ ইটভাটা ধ্বংসসহ ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী কালিয়া উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা পরিবেশ অধিদফতরের সহকারী- পরিচালক মো. আবুল মালেক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় ৫টি ইট ভাটার চিমনী ভেঙে দেওয়া হয় এবং ট্রাক্টরের সাহায্যে কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে ভাটার মালিকদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৪টি জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় স্থাপিত অবৈধ করাত কল ভেঙে এ সব ভাটা মালিকদের ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল মালেক মিয়াসহ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী