Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে চীনের কাছে আরও সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন ও কৌশলগত অংশীদার আখ্যায়িত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে বেইজিংয়ের কাছে আরও সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার সান হাইয়ান আজ সকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ সহযোগিতা চান। এ সময় তিনি বলেন, ‘আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে অতীতের চেয়ে চীন আরও বেশি সহযোগিতা করতে পারে।’ বৈঠক শেষেবিস্তারিত পড়ুন
মেট্রোরেল বদলে দিয়েছে ঢাকাবাসীর জীবনচিত্র

নিজস্ব প্রতিবেদক: সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ায় বদলে গেছে ঢাকাবাসীর জীবনচিত্র। সকাল ৯ টায় অফিসে পৌঁছানোর জন্য কিংবা সকাল ৮ টার ক্লাসে হাজিরা দেয়ার জন্য এখন আর ভোর ছয়টায় দৌড়াতে হয় না। শিক্ষক, শিক্ষার্থী, কর্মজীবীসহ সকল শ্রেণী পেশার মানুষ এখন স্বস্তিতে ভ্রমণ করেন মেট্রোতে। সবার মধ্যে তাড়া আছে কিন্তু উদ্বেগ, উৎকন্ঠা বা বিরক্তি নেই। ‘মেট্রোরেল একটা চমৎকার ব্যাপার। ভাবতেই ভালো লাগে। মানুষগুলো সকাল-সন্ধ্যা কাজের জন্য ছুটছে। কিন্তু তাদের কোনবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে ১৪ দেশের অনাবাসিক রাষ্ট্রদূতের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ১৪ টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত। সোমবার বিকালে তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বাঙালির মুক্তির এ মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান। পরে তারা বেদীর পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এরপর বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এসময় বতসোয়ানার অনাবাসিক রাষ্ট্রদূত গিলবার্ড সাইমন ম্যাঙ্গলি,বিস্তারিত পড়ুন
শার্শায় এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে র্যালী, কেক কাঁটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, সাধারন সম্পাদক সেলিম রেজা, নাভারণ প্রেসক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন
ধুলিহর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিসৌধ জিয়ারত

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে নেতা কর্মীরা মিলে ২৯ শে জানুয়ারি সোমবার গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। তৃণমূল নেতাকর্মীদের মনে ইচ্ছা পূরণ করতে বঙ্গবন্ধু সমাধিস্থলে ভ্রমণ ও কবর জিয়ারত করার উদ্দেশ্যে বলে জানান ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা তিনি আরো জানান আমার ইউনিয়নের নেতা কর্মীদের দীর্ঘ দিনের স্বপ্নবিস্তারিত পড়ুন
গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ শে জানুয়ারি) সন্ধ্যায় গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের নিজস্ব কার্যালয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের সভাপতি আছাফুর রহমান, আবুল হোসেন, ইয়াছিন আলী, মুস্তাকিম হোসেন প্রমূখ। উল্লেখ্য গোবিন্দপুর উন্নয়ন সংঘের আয়োজনে ইতিপূর্বে গরিব ও ছিন্নমূল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ, বিভিন্ন প্রজাতির গাছ বিতরণবিস্তারিত পড়ুন
বর্ণাঢ্য আয়োজনে কলারোয়ার কেঁড়াগাছিতে পত্রদূতের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে ও কেক কেটে কলারোয়ার কেঁড়াগাছিতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক পত্রদূতের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ফুটবল মাঠে মনোমুগ্ধকর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে উদযাপিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক পত্রদূতের স্থানীয় প্রতিনিধি অহিদুজ্জামান খোকা। প্রিমিয়ার ছাত্র সংঘের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পত্রদূতের বার্তা সম্পাদক মাস্টারবিস্তারিত পড়ুন
খুবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
প্রফেসর এস এম ফিরোজ সভাপতি ও রকিবুল হাসান সিদ্দিকী সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৪ এ সভাপতি পদে ফরেস্টি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম ফিরোজ ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সারওয়ার জাহান পেয়েছেন ১২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ফরেস্টি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. বিধান চন্দ্র সরকার পেয়েছেন ১৫২বিস্তারিত পড়ুন
তারেক রহমানের শাস্তি উপযুক্ত সময়ে দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাস্তি কার্যকর করার জন্য উপযুক্ত সময়ে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. হাছান মাহমুদের হাতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের শুভেচ্ছা বার্তা তুলে দেন হাইকমিশনার সারাহ কুক। শুভেচ্ছাপত্রে ভবিষ্যতে যুক্তরাজ্য-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীরবিস্তারিত পড়ুন
ঢাকার আশপাশের ৫০০ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণ কমাতে আগামী ১০০ দিনের কর্মসূচি হিসেবে রাজধানীর আশপাশের ৫০০ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বায়ুদূষণ কমানোর পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, বায়ুদূষণ রোধে এরই মধ্যে আমরা ঢাকার আশপাশের অবৈধ ইটভাটাগুলো গুঁড়িয়ে দিচ্ছি। এতে পুরো সমস্যারবিস্তারিত পড়ুন

