Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
স্বরূপে ফিরল ঐতিহাসিক ‘ঢাকা গেট’

নিজস্ব প্রতিবেদক: সংস্কারের পর উদ্বোধন হলো ‘ঢাকা গেট’। স্বরূপে ফিরলো ঐতিহাসিক স্থাপনাটি। পুরনো আদলে নতুন করে সংস্কার করা হয়েছে ফটকটি। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উদ্বোধন করা হয় ঢাকা গেট। এরপর জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ইতিহাসবিদ মুনতাসীর মামুন ও ফটকের নতুন নকশাকার অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন শর্মিলা ঠাকুর

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নেতৃত্বে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শিল্পীদের একটি প্রতিনিধি দল আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শর্মিলা ঠাকুর ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে গত ১৯ জানুয়ারি ঢাকায় আসেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, চলচ্চিত্র অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং চলচ্চিত্র পরিচালক সোহিনী ঘোষ। বৈঠককালে তাঁরা চলচ্চিত্রবিস্তারিত পড়ুন
৬ প্রকল্পে চীনের কাছে এক বিলিয়ন ডলার চায় বাংলাদেশ: পলক

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতে ছয়টি প্রকল্পে চীনের কাছে নতুন করে বাংলাদেশ আরও এক বিলিয়ন ডলার চায় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, গত ১০ বছরে আমরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় মোট পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করেছি চীনের লাইন অব ক্রেডিটের আওতায়। বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান পলক। প্রতিমন্ত্রী বলেন, সেখানে আমরাবিস্তারিত পড়ুন
কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে টানা ১০ম বার সভাপতি নির্বাচিত হয়েছেন কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভায় প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ। শিক্ষক নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি ভূট্টোলাল গাইন। এ সময় উপস্থিত ছিলেন হঠাৎগঞ্জ সরকারিবিস্তারিত পড়ুন
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আমজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার বাদ আছর গার্ড অব অনার, নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মরহুম মাহবুবর রহমানের ছেলে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৭০) শনিবার ভোর ৫ টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নলিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। এদিন স্থানীয় ঈদগাহ ময়দানে চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদানবিস্তারিত পড়ুন
আশাশুনির বাউচাষ স্কুল উন্নয়ন কাজে সহযোগিতা প্রদান

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৩ নং বাউচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ এগিয়ে নিতে প্রাক্তন ছাত্র নগদ অর্থ প্রদান করেছেন। রবিবার সকালে ছাত্রের পক্ষে তার পিতা সহযোগিতার অর্থ হস্তান্তর করেন বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলী বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করেছেন। প্রাচীর নির্মানসহ বিভিন্ন উন্নয়ন কাজ সফল ভাবে এগিয়ে নিতে অভিভাবকসহ যোগ্য প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য আহবান জানান হয়। এই মহৎ আহবানে সাড়া দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবিস্তারিত পড়ুন
আশাশুনির চাপড়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিক বরাদ্দ

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনির চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার সকালে এ নয়জন অভিভাবক সদস্য প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিক বরাদ্দের পর প্রার্থীরা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার প্ররোচনায় নেমে পড়েন। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানাগেছে আশাশুনি চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্জ্ব গাউছুল হক রাজের প্যানেলে অভিভাবক সদস্য প্রার্থী আছাদুল হক গাজীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-০২ আসনে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু’ কে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর – ০২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোঃ আশরাফুজ্জামান আশু’ এমপি কে সংবর্ধনায় গণমানুষের ভালোবাসা সিক্ত হলেন আশরাফুজ্জামান আশু। প্রাণবন্ত এক আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান শুরুতে স্বাগত সকল অতিথি বৃন্দ কে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বরণ করে নেয়া হয়। রবিবার (২১ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব চত্বরে টাউন স্পোর্টিং ক্লাবের আয়োজনে জেলা জাতীয় পার্টির সভাপতি ও টাউন স্পোর্টিং ক্লাবেরবিস্তারিত পড়ুন
ভোমরায় খান ইমপোর্টাস-এক্সপোর্টসের যাত্রা, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান

হাবিবুর রহমান সোহাগ,সাতক্ষীরা : নতুন আঙ্গিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানীকারক বানিজ্যিক প্রতিষ্ঠান খান ট্রেড এবং খান ইমপোর্টাস এন্ড এক্সপোর্টস এর অফিস আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ভোমরা বন্দরের সোনালী ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাফিন আরমান খানের উদ্যোগে নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতিবিস্তারিত পড়ুন
তীব্র শীতে রাজগঞ্জ অঞ্চলের স্কুল মাদ্রাসার শ্রেণি কক্ষে শিক্ষার্থী উপস্থিতি কম

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে তীব্র শীতের কারনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারনে রাজগঞ্জ অঞ্চলে আশঙ্কাজনকভাবে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে। সোমবার (১৫ জানুয়ারি) রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা সূত্রে এতথ্য জানাগেছে। এ অঞ্চলের কয়েকটি বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে- প্রচন্ড শীতের কারনে শিক্ষার্থী উপস্থিতি অর্ধেকের নিচে নেমে এসেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বলেন- শীতের তীব্রতা দিনবিস্তারিত পড়ুন

