রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরায় খান ইমপোর্টাস-এক্সপোর্টসের যাত্রা, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান

হাবিবুর রহমান সোহাগ,সাতক্ষীরা : নতুন আঙ্গিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানীকারক বানিজ্যিক প্রতিষ্ঠান খান ট্রেড এবং খান ইমপোর্টাস এন্ড এক্সপোর্টস এর অফিস আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ভোমরা বন্দরের সোনালী ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাফিন আরমান খানের উদ্যো‌গে নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু,

ভোমরা স্থলবন্দর কতৃপক্ষের উপপরিচালক রুহুল আমীন, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম সহ ব্যবসায়ী সংশিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, খান ইমপোর্টাস এন্ড এক্সপোর্টসের নতুনভাবে যাত্রার ফলে আগামী দিনে সাতক্ষীরার সাধারণ মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই ব্যাবসায়ী সংশ্লিষ্ট সকলকে এই প্রতিষ্ঠানকে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।

শেষে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভোমরা স্থলবন্দর জামে মসজিদের খতিব মো. আবু বক্কর সিদ্দিক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল