রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মঠবাড়িয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় জাহাঙ্গীর পঞ্চায়েত হত্যা মামলার আসামি মোস্তফা দারোগাকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব -১। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ওরফে মোস্তফা দারোগা মিরুখালী ইউনিয়নের ছোট হারজি গ্রামের সোবাহান খানের পুত্র।সে হত্যা মামলার ৭ নং আসামি। মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) আরিফ জানান,হত্যা মামলার আসামি মোস্তফাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। মঠবাড়িয়াবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। আজ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অভিনন্দন জানান। বৈঠকে দুই নেতা ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা করেন। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নির্বাচনের প্রশংসা করে বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতবিস্তারিত পড়ুন

দৃষ্টান্ত গড়লেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত গড়লেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা আটবারের মতো হয়েছেন সংসদ সদস্য। এরপর তাঁকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন বঙ্গবন্ধুকন্যা। শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা চারবার আর সব মিলিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন ও দেশ পরিচালনার দায়িত্ব পেলেন শেখ হাসিনা। গড়লেন সবচেয়ে বেশিবার সরকার গঠনের রেকর্ডও। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাঁকে শপথবাক্যবিস্তারিত পড়ুন

শুক্রবার স্মৃতিসৌধ-বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে নতুন মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (জানুযারি ১২) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শুক্রবার সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। এরপর বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারা। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতাবিস্তারিত পড়ুন

ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি সংসদ সদস্যদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় শেখ হাসিনা এ আহ্বান জানান। দলের সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। জাতীয় সংসদের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: সব বাধা উপেক্ষা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ২০০৯ সালের পর প্রতিটি নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। কারণ, জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। বুধবার (১০ জানুয়ারি) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দ্বাদশ সংসদবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পাশাপাশি তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতিও জানিয়েছেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যেরবিস্তারিত পড়ুন

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আজ বুধবার ১০ জানুয়ারি সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশবিস্তারিত পড়ুন

শপথ নিলেন আওয়ামী লীগের এমপিরা

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের ২২২ জন নতুন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। এর আগে নতুন সংসদ সদস্যরা এবং তাদের সমর্থকরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন। শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথবাক্য পাঠ করান তিনি। এ ছাড়া ১৪-দলীয় প্রার্থী বরিশাল-২ আসন থেকে জয়ী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর সমাধিতে ডা. রুহুল হকের শ্রদ্ধা নিবেদন

দিপঙ্কর বিশ্বাস : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের টানা চতুর্থ বারের মতো নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি জাতির পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরআগে রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জবিস্তারিত পড়ুন