Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এমপি শেখ সেলিমকে প্রেসক্লাব গোপালগঞ্জের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত এমপি শেখ ফজলুল করিম সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জের সাংবাদিকবৃন্দ। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় এমপি শেখ ফজলুল করিম সেলিমের নিজ বাস ভবনে এ অভিনন্দন জানান প্রেসক্লাব গোপালগঞ্জের সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ, প্রেসক্লাবের সা. সহ-সভাপতিবিস্তারিত পড়ুন
কেশবপুরে এস আর সংস্থার উদ্যোগ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে সংস্থার কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন গরীব ও অসহায় ব্যক্তিকে শীতবস্ত্র হিসেবে দেওয়া হয় কম্বল। একই অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী হামিদ গাজীকে দেওয়া হয় একটি হুইল চেয়ার। এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি এস এম ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষেরবিস্তারিত পড়ুন
জনগণের ভালোবাসায় আমি আজ উদভাসিত- এস এম ইয়াকুব আলী

হেলাল উদ্দিন, মনিরামপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ আলহাজ এস এম ইয়াকুব আলী দলীয় নেতাকর্মী ও সাধারন সূধীমহলের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় সিক্ত হলেন। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে নিজ পৈত্রিক বাড়ি আগরহাটিতে পৌছালে এলাকার হাজার হাজার সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে এ সময় ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার পর সংক্ষিপ্ত এক আলোচনা এক সভায় এস এম ইয়াকুব আলী বলেন- জনগণের ভালোবাসায় আমিবিস্তারিত পড়ুন
নড়াইলে জাল ভোট দেওয়ার সময় পুলিশের হাতে একজন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের কালিয়ায় জাল ভোট দেওয়ার সময় গ্রেফতার ২ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা। রবিবার (৭ জানুয়ারি)’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার সময় রেজওয়ান শেখ নামের এক জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রেজওয়ান শেখ (২৫) খুলনা জেলার দিঘলিয়া থানার জুঙ্গুশিয়া গ্রামের আজবাহার শেখের ছেলে।ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুজিত বিশ্বাসের নির্দেশে কেন্দ্রে দায়িত্বরত এসআই (নিঃ) গাজী নুর নবীবিস্তারিত পড়ুন
নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হয়েছে : মার্কিন পর্যবেক্ষক

মার্কিন পর্যবেক্ষক এবং দেশটির কংগ্রেসের সাবেক সদস্য জিম বেটস জানিয়েছেন, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমি যেটা দেখেছি, সেটি হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জিম বেটস বলেন, বাংলাদেশে বিশ্বের সবচেয়ে কম সময়ের মধ্যে ভোট হয়। এমন একটি নির্বাচন যেটা পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হয়েছে। ভোটারদের মধ্যেও অনেক উৎসাহ ছিল। যুক্তরাষ্ট্রের আরেক পর্যবেক্ষক এবং আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিসেরবিস্তারিত পড়ুন
যশোর-১ আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আফিল উদ্দিন

বেনাপোল প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন। টানা চার বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। এবারের নির্বাচনে তিনি এক লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট। অপর প্রার্থী জাতীয় পার্টির ডাঃ আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীকে পেয়েছেন দুই হাজারবিস্তারিত পড়ুন
স্বতন্ত্র প্রার্থী ইয়াকুবের ঈগলের কাছে প্রতিমন্ত্রী স্বপনের নৌকার শোচনীয় পরাজয়

হেলাল উদ্দিন, মনিরামপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী যশোর জেলা কৃষকলীগের সহসভাপতি ও কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আলহাজ মোঃ ইয়াকুব আলী (ঈগল প্রতীক) জয়ী হয়েছেন। সহকারি রিটার্নিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র মনিরামপুর থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, মোঃ ইয়াকুব আলী পেয়েছেন ৭৬ হাজার ২০৭ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য, স্থানীয় সরকার পল্লী, উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন
রংপুর-৪ আসনে নৌকার টিপু মুনশি নির্বাচিত

রংপুর-৪ আসনে আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী টিপু মুনশি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে আজ রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।
নড়াইলে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ সুপারের ব্রিফিং

উজ্জ্বল রায়, নড়াইল: রবিবার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রাম পুলিশদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ,ম এ সময়ে প্রধান অতিথি হিসেবে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রাম পুলিশদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলকবিস্তারিত পড়ুন
৭ম বারের ন্যায় নৌকা বিপুল ভোটে বিজয়ের পথে

এস আর সাঈদ, কেশবপুর,যশোর: কেশবপুরে উন্নয়নের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৭ম বারের ন্যায় নৌকা বিপুল ভোটে বিজয়ের পথে রয়েছে। জানাগেছে, কেশবপুর উপজেলা ছিল আওয়ামী লীগ বিরোধী এলাকা। ১৯৯৬ সালে ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীক নিয়ে উপজেলার বড়েঙ্গা গ্রামের কৃতি সন্তান এএসএইচকে সাদেক যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। জননেত্রী শেখ হাসিনা তাঁকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব প্রদান করেন। এএসএইচকে সাদেক শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেবিস্তারিত পড়ুন

