রবিবার, জুলাই ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মনিরামপুরে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মনিরামপুর প্রতিনিধি : গলায় ফাঁস দিয়ে ইভা (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামে নিজ বাড়ির ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইভা উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ওই গ্রামের মনিরুজ্জামান সরদারের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে- মায়ের উপর অভিমান করে ইভা আত্মহত্যা করেছে। খবরবিস্তারিত পড়ুন

১৭ মিনিটের মিটিংয়ের সিদ্ধান্তে ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে ভার্চুয়ালি একটি ১৭ মিনিটের মিটিং হয়। ১৭ মিনিটের এই মিটিংয়ে ট্রেনে আগুন দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হওয়ার পর একজনকে দায়িত্ব দেওয়া হয় ট্রেনে আগুন দেওয়ার জন্য। এর পরে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ঐ মিটিংটি শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। গ্রেপ্তারের পর ট্রেনে আগুন দেওয়ার পরিকল্পনারবিস্তারিত পড়ুন

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেসে আগুন, ৪ লাশ উদ্ধার

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চারজন নিহত হয়েছেন। আগুনে বেশ কয়েকজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট যায়। তারা আগুন নিয়ন্ত্রণ করে। তিনি বলেন, পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে আসছিল। কমলাপুর প্ল্যাটফর্মে প্রবে‌শের আগমুর্হূ‌তেবিস্তারিত পড়ুন

ঢাকায় লাঠি হাতে বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সকালে ঢাকায় লাঠি মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সরকারের পদত্যাগ ও দ্বাদশ জাতীয় নির্বাচন বাতিলের দাবিতে শুক্রবার সকালে ঢাকায় লাঠি মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা নির্বাচন বর্জন এবং ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। ওই সময় তারা ‘অগ্রহণযোগ্য, প্রহসনমূলক ওবিস্তারিত পড়ুন

ভোট বর্জন-গণআন্দোলনের আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার (৫ জানুয়ারি) দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। প্রায় সব রাজনৈতিক দল এ নির্বাচন বয়কট করেছে। প্রহসনের নির্বাচনের প্রতি জনগণেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ছাত্র লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৪ জানুয়ারী) ১১ টার সময় কলারোয়া কলেজ মোড়স্থ বিশ্বাস মার্কেটে আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে। কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টু ও বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নাহিদ হাসান শাহীন অতিথি হিসেবে উপস্থিত থেকে ও কেক কেটে অনুষ্ঠানে শুভামন্ডিত করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ছাত্র লীগেরবিস্তারিত পড়ুন

নড়াইলে এক নারীর মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় টয়লেটের পেছনের হাউজ থেকে আম্বিয়া (৫৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের নড়াইলের উপ-পরিদর্শক সৈয়দ আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়িতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-১ কলারোয়া-তালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

মোস্তফা হোসেন বাবলু কলারোয়া: সাতক্ষীরা-১ কলারোয়া-তালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা আজ শনিবার (০৬ জানুয়ারী ) স্ব স্ব কেন্দ্রে হাজির হবেন এবং আগামী কাল রবিবার (৭ইজানুয়ারী ) নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আনসার ও সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়া, জেলা প্রশাসনেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৌকা বিজয়ের লক্ষ্যে হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের উঠান বৈঠক

কলারোয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার সনাতন ধর্মালম্বী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে উঠান বৈঠক করেছেন কলারোয়া হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ । মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা দাসপাড়া মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি জুয়েলারি ব্যবসায়ী ও সমাজ সেবক রিতন কুমার রায়। মন্দির কমিটির সভাপতি সহাদেব কুমারের সঞ্চালনায় প্রধানবিস্তারিত পড়ুন

কলারোয়ার বোয়ালিয়ায় নৌকার মতবিনিময় সভা

কলারোয়ার বোয়ালিয়ায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০২ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুর রহমান। কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আ’লীগের সভাপতি সুরাইয়া ইয়াসমিন রত্না। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ভূট্টোলাল গাইন,সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন