রবিবার, জুলাই ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সীমান্তে ৮ স্বর্ণের বার জব্দ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। রোববার(৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিজিবি-৩৩ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, ৩৩ বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে গত ৩১ ডিসেম্বর বিকালে সদর উপজেলার বৈকারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করা হবে। ওই তথ্যের ওপর ভিত্তি করে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিকবিস্তারিত পড়ুন

কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলপ্রকাশ ও আলোচনা সভা

কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান, এ সময় আরও উপস্থিত ছিলেন- সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল কাদের,বিশিষ্ট সমাজসেবক ঈমানবিস্তারিত পড়ুন

কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

সাতক্ষীরার কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ফলপ্রকাশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ। সহকারি প্রধান শিক্ষক একেএম আজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-বিস্তারিত পড়ুন

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে ফিরোজ আহম্মেদ স্বপনের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি:  কলারোয়ার হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষক সংশ্লিষ্ট পেশাজীবি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক। কলেজের প্রভাষক ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন নৌকাবিস্তারিত পড়ুন

আমি নির্বাচিত হলে তালা-কলারোয়ার সবাই এমপি হবে- ফিরোজ আহম্মেদ স্বপন

ডা.শফিকুর রহমান: কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- আমি নির্বাচিত হলে তালা-কলারোয়ার সকল জনগণ এমপি হবে। আমার সংসদীয় আসনে কোন বিভেদ পার্থক্য থাকবে না। বিগত দিনে স্থানীয় আ’লীগে যে বিভেদ ছিলো তা ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে। আগামীতে এই সমস্যার স্থায়ী সমাধান করে তালা-কলারোয়ায় একটি শান্তির বাতায়ন সৃষ্টি করবো। মাননীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টারদিকে সাতক্ষীরার কলারোয়া কাজিরহাট বাজারের ইসলামী এজেন্ট ব্যাংক এর সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ শিমুল হোসেন (৩২)। সে যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মৃত শহীদ আলীর ছেলে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশবিস্তারিত পড়ুন

বড়দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধিঃ যীশু খ্রীষ্টের জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। সোমবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় সাতক্ষীরার সুলতানপুর বাটকেখালী খ্রিস্টরাজের গীর্জা কাথলিক চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান খ্রিস্টরাজ গীর্জার ফাদার লরেন্স ভালোত্তি ও খ্রিস্টান এসোসিয়েশন এর সভাপতি হেনরি সরদার। সাতক্ষীরা জেলা পুলিশ পক্ষ থেকে গীর্জার ফাদার ওবিস্তারিত পড়ুন

পুরাতন সাতক্ষীরায় সদর আসনের ঈগল প্রতীকের গণসংযোগ ও পথসভা

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ, পথসভা ও ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরায় ঘোষ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান আলতু’র সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নানা আয়োজনে ২৪স্হানে বড়দিনের উৎসব

জুলিকার আলী,কলারোয়া: কলারোয়ায় প্রার্থনা ও কেক কাটা, অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু যীশু খ্রীষ্টের জন্মদিন উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিন উৎসব। কলারোয়া উপজেলার কয়লার খ্রীষ্টান পাড়ায় প্রশান্ত মন্ডল পরিবারের সাধু পিতরের গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আলোক সজ্জায় সজ্জিত করা হয় ক্যাথেলিক প্রাঙ্গণ। বিশেষ প্রার্থনা শেষে কেক কাটা হয়। এর পরপরই শিশু ও কিশোররা বাজি পুড়িয়ে আনন্দেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বাবুলিয়ায় বড়দিন উদযাপন

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরায় বড়দিন উদযাপন করা হয়েছে। সোমবার(২৫ ডিসেম্বর) প্রথম প্রহরে বাবলিয়া ব‍্যাবটিক্স চার্জ গীর্জাতে পবিত্র বাইবেল থেকে বাণী শুনিয়ে মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে যীশুর জন্মদিন তথা বড়দিন উদযাপন করা হয়েছে। প্রার্থণাপর্ব করেন ফাদার রাজু সরকার । সকালে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে আপ্যায়ন আর বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজনও করা হয়। সেখানে সবাইকে বড়দিনের উপহার প্রদান করেন একই সাথে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপাল সরকার। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন আগরদাড়ী ইউনিয়নেরবিস্তারিত পড়ুন