বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমি নির্বাচিত হলে তালা-কলারোয়ার সবাই এমপি হবে- ফিরোজ আহম্মেদ স্বপন

ডা.শফিকুর রহমান: কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- আমি নির্বাচিত হলে তালা-কলারোয়ার সকল জনগণ এমপি হবে। আমার সংসদীয় আসনে কোন বিভেদ পার্থক্য থাকবে না। বিগত দিনে স্থানীয় আ’লীগে যে বিভেদ ছিলো তা ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে। আগামীতে এই সমস্যার স্থায়ী সমাধান করে তালা-কলারোয়ায় একটি শান্তির বাতায়ন সৃষ্টি করবো। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে নৌকায় ভোট দিতে আহ্বান জানান।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের সামসুল হকের মিল চত্বরে অনুষ্ঠিত জনসভা মূহুর্তেই জন সমুদ্রে রূপান্তরিত হয়।

কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আ’লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু,জেলা আ’লীগের কাজী আকতার হোসেন, শেখ সাহিদ উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা, কলারোয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাহিদ হাসান শাহিন, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না,জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, ইউপি সদস্য আব্দুল গফুর, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মুনসুর আলী বিশ্বাস, ইউনিয়ন আ’লীগের কার্তিক চন্দ্র পাল, রিতন কুমার রায়, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি ডা. শফিকুর রহমান, ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল আলীম, ইউপি সদস্য ইয়ার আলী, আলহাজ্ব নজরুল ইসলাম গাজী সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!