Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তালা উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ খুরশীদ আলমের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়) আসনের নৌকা প্রতিকের প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি বলেন নির্বাচিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-১ আসনে মুস্তফা লুৎফুল্লাহ’র মনোনয়নপত্র জমা

তালা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী, দলটির পলিট ব্যুরোর সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সঙ্গে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, ওয়ার্কার্স পাটির নেতা মইনুল হোসেন প্রমুখ উপস্থিতবিস্তারিত পড়ুন
পুলিশ সুপার মোঃ সজিব খান কে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ সজিব খান কে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শীতের কুয়াশামাখা সকালে উৎসবের আমেজে ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান অতিথি ও তার পরিবারকে বরণ করে নেয়। এসময় সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানার নেতৃত্বে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রধান অতিথিকে গার্ড অফ আনার প্রদান করা হয়। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় স্কুলের হলরুমে সাতক্ষীর প্রিবিস্তারিত পড়ুন
দেবহাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষে ধানের বীজ বিতরন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান,বিস্তারিত পড়ুন
নির্বাচনী এলাকায় ফিরে দেবহাটার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত রুহুল হক

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক নির্বাচনী এলাকায় এসে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার ঢাকা থেকে ফিরে গোপালগঞ্জ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে সাতক্ষীরা-৩ আসনের নির্বাচনী এলাকায় আসেন তিনি। এসময় কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আলাদা আলাদা ফুলেল শুভেচ্ছা জানান। দেবহাটা উপজেলা প্রান্তে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের নেতৃত্বে উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
আলীপুরে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক*

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় সাতক্ষীরার আলীপুরে শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য শীর্ষক পথনাটক অনুষ্ঠিত হয়েছে। কোর সাপোর্ট মডেল প্রকল্পের আলোকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মো. হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পথনাটক উপভোগ করেন, সাতক্ষীরা’র স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, ওয়ান স্টপবিস্তারিত পড়ুন
নড়াইলে এইচএসসিতে ফেল শিক্ষার্থীর আত্মহত্যা

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় সুরাইয়া আক্তার আশা (১৮) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (২৭ নভেম্বর) উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। সুরাইয়া আক্তার আশা ওই গ্রামের ফিরোজ খানের মেয়ে এবং লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। পুলিশ ও নিহতের পরিবারবিস্তারিত পড়ুন
কপ-২৮ : সাতক্ষীরায় কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিকী প্রদর্শনী

প্রেস বিজ্ঞপ্তি: কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধ করো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব নিশ্চিত করার দাবিতে বিডাবলুজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ ফর ইকোলোজি এন্ড ডেভেলপমেন্ট, ক্লীন (কোস্টাল লাইভলিহুড এন্ড এনভার্মেন্টাল একশন টেওয়ার্ক) এবং স্বদেশ এই তিনটি সংগঠনের আয়োজনে আগামী ৩০ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে অনুষ্ঠিতব্য কপ-২৮ এর সভায় অংশগ্রহণকারী বিশ^ নেতৃবৃন্দের কাছে ২৮ নভেম্বর, ২০০৩ সোমবার সাতক্ষীরা শহিদ আবদুর রাজ্জাক পার্কে নবায়নযোগ্য জ¦ালানিতে বিনিয়েগের বিভিন্ন দাবি তুলেবিস্তারিত পড়ুন
দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক ও তার স্ত্রীর সুস্থতা কামনায় কালিগঞ্জ প্রেসক্লাবের বিবৃতি

মো: আবু বক্কর সিদ্দিক,কালিগঞ্জ : ভারতের ভেলোরে একটি ক্যান্সার হাসপাতালে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক শাহ আলম ও তার স্ত্রী নাসিমা আলম চিকিৎসাধীন আছে। তাদের দ্রুত সুস্থতা ও দোয়া কামনা করে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন বিবৃতি প্রদান করেছেন। বিবৃতি প্রদানকারীরা হলেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ন সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, তথ্য ও প্রচার সম্পাদক সুমনবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিতে শেখ সেলিম এমপির শ্রদ্ধা নিবেদন

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফর সঙ্গী হিসেবে এ সময় তার সহোদর শেখ মারুফ ও শেখ সেলিম এমপি’র কনিষ্ঠপুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণবিস্তারিত পড়ুন

