রবিবার, জুলাই ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় এইচ,এস,সি’র প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ অর্জনে সরকারি কলেজ শীর্ষে

দীপক শেঠ, কলারোয়া: যশোর বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার-২৩’ প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ অর্জনে কলারোয়া সরকারি কলেজ শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ। জানা গেছে, রবিবার(২৬ নভেম্বর) যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে উপজেলার ৮ টি কলেজের মধ্যে কলারোয়া সরকারি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করে। এর মধ্যে এ + প্রাপ্তরা হলেন বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ৯০ জনের মধ্যে-২৫ জন, ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণবিস্তারিত পড়ুন

রংধনু গ্রুপের রফিককে জামিন দেননি হাই কোর্ট

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জবরদস্তিমূলক জমি দখল, হত্যাচেষ্টা, বাড়িঘরে হামলা ও লুটপাটের দুই মামলায় রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামকে আগাম জামিন দেননিহাই কোর্ট। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রফিককে জামিন না দিয়ে তার আবেদন ডিলিট করার নির্দেশ দিয়েছেন।সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ সাইফুদ্দিন খালেদএ তথ্য নিশ্চিত করেছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের জমি দখল, হত্যাচেষ্টা ও লুটপাটের অভিযোগে করাবিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গ কলেজ অধ্যক্ষের শেরে বাংলা পিস এ্যাওয়ার্ড অর্জন 

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদরের অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ‘শেরে বাংলা পীস এ্যাওয়ার্ড ২০২৩’পদক পেলেন। তিনি ‘শিক্ষা ও সমাজ সেবায়’ বিশেষ অবদান রাখায় শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ কতৃক সম্মানা সূচক ‘শেরে বাংলা পীস এ্যাওয়ার্ড – ২০২৩’ পদক প্রদান করেন্। অধ্যক্ষ খলিলুর রহমান সম্মানা সূচক পদক ‘শেরে বাংলা পীস এ্যাওয়ার্ড’ পদক লাভ করায় অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের উপধাক্ষ্য ড. গোপাল চন্দ্র সরদার, সহ.অধ্যাপক পরিমল কুমারবিস্তারিত পড়ুন

গ্রামীন জনপদে নির্বাচনী আমেজ

সাতক্ষীরায় কে পাচ্ছেন আ,লীগের দলীয় টিকিট

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বিভিন্ন ইউনিয়নের হাটে বাজারে মাঠে ঘাটে চায়ের দোকানে গ্রাম মহল্লায় পাড়ার মোড়ে মোড়ে প্রত্যন্ত জনপদে এক কথায় ইউনিয়নের সর্বত্র চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আমেজ।চলছে তুমুল শোরগোল। সবার মুখে মুখে এখন একটায় খবর আর তা হলো জাতীয় সংসদ নির্বাচন । আর এ নিয়ে কেহ কেহ প্রতি দিন চোখ রাখছেন খবরের কাগজে,কেহ বা টিভির পর্দায় আবার কেহ বা শুনছেন একটু সচেতনদের কাছে। কোন কোন দল আসবে নির্বাচনেবিস্তারিত পড়ুন

কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন আর নেই! রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শনিবার (২৫ নভেম্বর) ভোর ৫টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে (হৃদরোগ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী , ৩ পুত্র ও কন্যা সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ২ টায় মরহুমের বাসভবনে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।বিস্তারিত পড়ুন

গৌরবের ৮৪ বছর

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আশরাফুন্নাহার নার্গিস’র অবসরপ্রাপ্তি

জিএম আল ফারুক আশাশুনি ঃ কালের বিবর্তনে ঐতিহ্যের আঁধার এ প্রতিষ্ঠানের গৌরবজ্জ্বল ইতিহাসকে আরও সমৃদ্ধশালী ও গতিশীল করে ঐতিহ্যবাহী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। যুগ যুগ ধরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাতা উঁচু করে দাঁড়িয়ে আছে। পারিবারিক শিক্ষার পর যদি কোন জায়গা বা কোন প্রতিষ্ঠান থাকে তা হচ্ছে স্কুল-কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান। আর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে মানুষ নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করে নিজে প্রতিষ্ঠিত হয় এবং পাশাপাশি দেশে, সমাজবিস্তারিত পড়ুন

বকশীগঞ্জে মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের জব্বারগঞ্জ এলাকায় অবস্থিত মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টূর্নামেন্ট এর ফাইনাল খেলা শনিবার (২৫ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিকের আয়োজনে জব্বারগঞ্জ বাজার সংলগ্ন মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জব্বারগঞ্জ এলাকার তরুন সমাজ সেবক ও মরহুম লস্কর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আশরাফুল আলম রাসেল এর এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঝালরচর শান্তিনগর ফুটবল একাদশ ৩-১ গোলে জব্বারগঞ্জ বাজার ছাত্র সংগঠনকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি: ২৫ নভেম্বর-১০ই ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সাতক্ষীরা ম্যানগ্রোভ হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা উদ্ধোগে সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, নাগরিক কমিটির আহবায়ক মোঃ আজাদ হোসেন বেলাল, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, দৈনিক দক্ষিনের মশাল এর সম্পাদক আশেক-ইলাহি, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ, বর্নিক বার্তা জেলাবিস্তারিত পড়ুন

দীর্ঘ ৫মাস পর সৌদি প্রবাসী রুবেলের মৃতদেহ পেল পরিবার

শার্শা প্রতিনিধি: অবশেষে অনেক জল্পনা কল্পনার পর কায়বার বাগুরী বেলতলা গ্রামের সেই সৌদি প্রবাসী রুবেলের(২৬) মৃতদেহ আজ তার নিজ ঠিকানায় এসে পৌঁছালেন। যশোরের শার্শা উপজেলাধীন কায়বা ইউনিয়নের বাগুরী বেলতলা মাঠপাড়া গ্রামের সেই সৌদি প্রবাসী রুবেল হোসেনের লাশ তার মৃত্যুর ৫ মাস পর আজ(২৫/১১/২০২৩) ২:৩০ মিনিটে তার নিজ বাড়িতে এসে পৌঁছালেন। সৌদি আরব প্রবাসী রুবেল হোসেন গত ৩ই জুলাই সৌদি আরবে বাংলাদেশ সময় বেলা ১২ টার সময় মৃত্যু বরণ করেন। মৃতদেহ বাংলাদেশবিস্তারিত পড়ুন

বেনাপোলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে রাস্তা পারাপারের সময় রাজ ইসলাম (১১) নামে এক শিশু বাসচাপায় নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কাগজপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ ইসলাম বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মনিরের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টা দিকে রাজ ইসলাম সড়ক পার হচ্ছিলো। এ সময় শিবচর থেকে ছেড়ে আসা বেনাপোল গামী স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।বিস্তারিত পড়ুন