Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনি থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জকে আশাশুনি সরকারি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকালে ওসির কার্যালয়ে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ এঁর পক্ষ থেকে আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার অধিকারীকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন, প্রভাষক মোঃ জাকির হোসেন ভূট্টো, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, প্রভাষক জি এম আখতার উজ জামান প্রিন্স, প্রভাষক মোঃ মিজানুর রহমান, প্রভাষকবিস্তারিত পড়ুন
আইফোন ১৫ কিনতে সর্বোচ্চ ছাড় পাচ্ছেন বাংলালিংক গ্রাহকরা

প্রেস বিজ্ঞপ্তি: দেশের অন্যতম ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক শীর্ষস্থানীয় নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ইজে, অনুমোদিত অ্যাপল রিসেলার সেলেক্সট্রা লিমিটেড ও বিনিময় সহযোগী প্রতিষ্ঠান সোয়াপ বিডি লিমিটেড-এর সাথে চুক্তি করেছে। এর ফলে গ্রাহকরা আকর্ষণীয় মূল্যে তাদের কাঙ্খিত আইফোন ১৫ কিনতে পারবেন। এই সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের নগদ মূল্য ছাড়, ইএমআই পেমেন্ট, বিশেষ উপহার ও ডেটা বান্ডেলসহ সর্বোচ্চ মূল্য ছাড়ের সুযোগ প্রদান করছে। গ্রাহকরা সারা দেশে বাংলালিংক সেন্টার থেকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল ১৩৯ জন সুপারভাইজার, ড্রাইবার ও হেলপার

আমিনুর হোসেন: ”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২২শে অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩” উদযাপনের অংশ হিসেবে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে পালন করে চলেছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে এর অংশ বিশেষ সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে শুক্রবার থেকে দুইদিন ব্যাপি বিনামূল্যে সুপারভাইজার, পেশাজীবী চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা শুক্রবার ২০ অক্টোবর থেকে শুরু হয়ে শনিবারবিস্তারিত পড়ুন
দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের স্বারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এ সময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দুর্গাপূজার ছুটির কারণে টানা ৪ দিন পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ এজেন্ট থেকে পত্র দিয়ে আমাদেরবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে বাহারি রঙয়ের মাটির তৈরি খেলনা ও তৈজসপত্র দিয়ে সাজানো হয়েছে পূজার বাজার

হেলাল উদ্দিন,মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ হাইস্কুল রোডের দুর্গাপূজার বাজারে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পোড়া মাটির তৈরি অনেক রকমের খেলনা ও তৈজসপত্র। বিভিন্ন রঙে, রঙ করা এই খেলনা ও তৈজসপত্রগুলো। এখানে রাজগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা মন্দির রয়েছে। কুমার সম্প্রদায়ের লোকেরা তাদের ঐতিহ্য রক্ষার্থে মাটির তৈরি এসব খেলনা ও তৈজসপত্র বিক্রি করছে বলে জানা গেছে। এরা শুধু পূজার সময় নয়, সব সময় রাজগঞ্জ বাজারের এই জায়গায় এসব জিনিসপত্র বিক্রি করে থাকেন। রাজগঞ্জবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শোক দিবসে দুই মাদ্রসায় জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

এস এম ফারুক হোসেন: সারা দেশের ন্যায় সাতক্ষীরা কলারোয়া উপজেলায় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে বাংলাদেশ আজ ২১ অক্টোবার রোজ (শনিবার) শোক পালন করছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহ দিনটিতে শোক পালনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখছে। কিন্তু কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে দুইটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ীবিস্তারিত পড়ুন
মনিরামপুরে মাঠ থেকে ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে ১১০ বিঘা জমির ধান

হেলাল উদ্দিন,মনিরামপুর: যশোরের মনিরামপুরে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার খুলে ভেতরের যন্ত্রাংশ নিয়ে গেছে চোরেরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রঘুনাথপুর মাঠে ঘটনাটি ঘটে। এতে সেচের অভাবে ১১০ বিঘা জমির আমন ধান ক্ষতির মুখে পড়বে। রোহিতা ইউনিয়নের জলকর রোহিতা দাসপাড়ার বিকাশ বিশ্বাসের গভীর সেচযন্ত্র রয়েছে রঘুনাথপুর মাঠে। ফসলি জমিতে সেচ দেওয়ার জন্য তাঁর নিয়ন্ত্রণে এক খুঁটিতে তিনটি ট্রান্সফরমার ছিল। বৃহস্পতিবার রাতে সেখান থেকে দুটো ট্রান্সফরমার খোয়া গেছে। বিকাশ বিশ্বাসবিস্তারিত পড়ুন
ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানালেন সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদ

সাতক্ষীরা প্রতিনিধি: নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ অক্টোবর)সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বরে জেলা হাফেজ পরিষদ ও নিউ মার্কেট ব্যাবসায়ীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলির সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন,জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো.আবুল হোসেন, হাফেজ মাওলানা মো.জাহাঙ্গীর আলম, মুফতি হাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় মুরারীকাটি পূজা মন্ডপে হিন্দু ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ
দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় গরীব হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পৌরসভাধীন দক্ষিন মুরারীকাটি ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে দক্ষিন মুরারীকাটি হরিসভা মন্দির চত্বরে ওই বস্ত্র বিতরণ করা হয়। শনিবার(২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার( সার্কেল) মীর আসাদুজ্জামান। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় “বঙ্গকন্যা শেখ হাসিনা ও উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক নারী সমাবেশ
অহিদুজ্জামান ও শফিকুর: সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গকন্যা শেখ হাসিনা ও উন্নয়নে বাংলাদেশ শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিকালে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলামের উঠানে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। কলারোয়া উপজেলা মহিলা আ’লীগের সভাপতি অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থারবিস্তারিত পড়ুন

