সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে মাঠ থেকে ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে ১১০ বিঘা জমির ধান

হেলাল উদ্দিন,মনিরামপুর: যশোরের মনিরামপুরে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার খুলে ভেতরের যন্ত্রাংশ নিয়ে গেছে চোরেরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রঘুনাথপুর মাঠে ঘটনাটি ঘটে। এতে সেচের অভাবে ১১০ বিঘা জমির আমন ধান ক্ষতির মুখে পড়বে। রোহিতা ইউনিয়নের জলকর রোহিতা দাসপাড়ার বিকাশ বিশ্বাসের গভীর সেচযন্ত্র রয়েছে রঘুনাথপুর মাঠে। ফসলি জমিতে সেচ দেওয়ার জন্য তাঁর নিয়ন্ত্রণে এক খুঁটিতে তিনটি ট্রান্সফরমার ছিল। বৃহস্পতিবার রাতে সেখান থেকে দুটো ট্রান্সফরমার খোয়া গেছে। বিকাশ বিশ্বাস জানান- শুক্রবার সকালে মাঠে যেয়ে দেখি, বিদ্যুতের খুঁটিতে একটি ট্রান্সফরমার ঝুলছে। আর দুটি ট্রান্সফরমারের খোলসহ কিছু পাত নিচে পড়ে আছে। বিকাশ বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস বলেন- ১০-১৫ বছর ধরে আমরা মাঠে সেচযন্ত্র চালাই। গতকাল রাত ১১টার দিকে বাবা আর আমি সেচযন্ত্রের ঘর থেকে বাড়ি গিয়েছি। ভোরে মাঠে এসে বাবা দেখতে পান দুটো ট্রান্সফরমারের খোল নিচে পড়ে আছে।

সৌরভ বিশ্বাস বলেন- আমাদের সেচযন্ত্রের আওতায় ১০০ থেকে ১১০ বিঘা জমি আছে। এখন আমনের মৌসুম। মাঠে সেচের খুব প্রয়োজন। এ সময় ট্রান্সফরমার চুরি হওয়ায় আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। এখন কি করবো বুচতে পারছি না। রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান বলেন- ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচযন্ত্রের মালিক ও তার আওতার আমনচাষিদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন- ট্রান্সফরমার চুরির খবর শুনেছি। সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বাওড় থেকে মহসিন মোল্লা (২৫) নামের একবিস্তারিত পড়ুন

রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা

যেকোন মৌসুমেই মাঠে থেমে থাকে না কৃষকের কর্মযজ্ঞ। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!