Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় চন্দনপুর ৯ নং ওয়ার্ড আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪ অক্টোবর) বিকালে মদনপুর বাজার মোড়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক সকল দলীয় নেতা- কর্মীদের একত্রিত থেকে নির্বাচনী নির্দেশনা মেনেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ-খেদাপাড়া সড়কের বেহাল দশা সড়কের মাঝখানে বড় বড় গর্ত, ঘটছে দুর্ঘটনা

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের ‘রাজগঞ্জ-পুলেরহাট’ সড়কের রাজগঞ্জ থেকে খেদাপাড়া পর্যন্ত সড়কটি সংস্কারের অভাবে বেহাল দশায় রুপ নিয়েছে। সড়কের মাঝখানে মাঝখানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যেখানে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়িত। নির্মাণের পর একবারও এ সড়কের সংস্কার করা হয়নি। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলরত যানবাহন ও যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন- এ আঞ্চলিক সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। মনিরামপুর উপজেলার খেদাপাড়া বাজার থেকে রাজগঞ্জবিস্তারিত পড়ুন
আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ফারুক সভাপতি, হাসান সম্পাদক

জি.এম আল ফারুক, আশাশুনিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন’২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আশাশুনি প্রেসক্লাব হলরুমে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের ২৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচানে সভাপতি পদে দৈনিক কালের চিত্র’র আশাশুনি প্রতিনিধি জি.এম আল ফারুক ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী সমীর রায় ১৪ ভোট পান। এর আগে গত ২৮বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রীকে পতিতালয়ে বিক্রি করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে – ১৫ দিন পর উদ্ধার খুলনা থেকে

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রীকে পতিতলায়ে বিক্রয়ের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের আব্দুর রশিদ গাজীর ছেলে সেলিম রেজা (৩৫) বিরুদ্ধে। জানা যায়, গত ১ বছর আগে সেলিম রেজার সাথে প্রেমের মাধ্যমে শ্যামনগর উপজেলার পূর্ব ধানখালির মোকছেদ মিস্ত্রীর মেয়ে রমেছার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে রমেছা বাবার বাড়িতে থাকতো। স্বামী সেলিম রেজা তাকে প্রায় সময় ইটের ভাটা কাজ করতে নিয়ে যাওয়ার জন্যে জোর করত।বিস্তারিত পড়ুন
দেবহাটার ২১টি মন্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে ইউএনও ও ওসি

আবু সাঈদ, দেবহাটা: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আর কিছুদিন পরই। এ উপলক্ষ্যে সারাদেশের মতো দেবহাটা উপজেলার মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। শিল্পীরা প্রতিমা তৈরিতে আর রং তুলির আঁচড়ে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তাদের অভিজ্ঞ হাতের নিপুণতায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে। আয়োজকদের প্রত্যাশা জাঁকজমকপূর্ণ পূজা আয়োজনের। এবার উপজেলা জুড়ে প্রতিমা তৈরি হচ্ছে ২১টি পূজা মন্ডপে। উপজেলার জেলিয়াপাড়া সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, সন্যাসখোলা সার্বজনীনবিস্তারিত পড়ুন
দেবহাটার বিভিন্ন সড়কে বৃক্ষ রোপন করে সাড়া ফেলেছে “আমাদের টিম”

দেবহাটা প্রতিনিধি: “বাড়িতে এসি না লাগিয়ে, বাড়ির আঙ্গিনায় গাছ লাগান” এই শ্লোগান কে মনে সড়কের পাশে ও বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করে সাড়া ফেলেছেন “আমাদেরটিম” নামের মানবিক সংগঠন। নিয়মিত রক্তদানের পাশাপাশি উপজেলার ৫ টি ইউনিয়নের প্রতিটি এলাকায় গাছ লাগিয়ে মানুষকে সচেতন করে চলেছেন তারা। আন্তর্জাতিক প্রশমন দিবসকে ঘিরে ৪র্থ ধাপে কুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বৃক্ষরোপন অভিযান পরিচালন করা হয়। উক্ত বৃক্ষরোপন অভিযানে আমাদেরটিম সংগঠনের সভাপতি এইচএম মনির হাসান এর সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন
দেবহাটায় বাকি টাকা চাওয়ায় দোকানের মধ্যে কীটনাশক স্প্রে’র অভিযোগ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের দোকান বাকির টাকা চাওয়ায় এক ক্রেতার বিরুদ্ধে কিটনাশক স্প্রে করে ব্যাপক ক্ষয়ক্ষতি অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার (১৪ অক্টেবর) হিজলডাঙ্গা গ্রামের মৃত নিতাই চন্দ্র কুলিনের ছেলে শংকর কুলিন (৪৪) বিবাদী হয়েছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে বিলডাঙ্গার ভৈরব অধিকারীর ছেলে সুশান্ত অধিকারী (৪২) ও তার বাবা ভৈরব অধিকারী (৬৫)কে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, ওই এলাকায় শংকর কুলিনের একটি মুদি দোকান রয়েছে।বিস্তারিত পড়ুন
দেবহাটায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদীর পরিবারকে খুন, জখমের হুমকি!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৫ বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় বাদির পরিবারকে খুন, জখমের হুমকির অভিযোগে দেবহাটা থানায় সাধারণ ডায়েরী দায়ের হয়েছে। এতে আসামীর পরিবারের পক্ষ থেকে বাদির মামলা তুলে না নিলে ভিক্টিম শিশুকে খুন, জখম এবং বড় ধরণের ক্ষয়ক্ষতি করা হবে বলে অভিযোগ করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) নিরাপত্তা চেয়ে দেবহাটায় থানায় ৪৫৪ নং সাধারণ ডায়েরী দায়ের করেছেন ভিক্টিমের মা আসমা খাতুন (৩৮)। ভিক্টিমের মা ও মামলার বাদি জানা যায়,বিস্তারিত পড়ুন
“কৃষিতে জীবাশ্ম নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে হবে”সাতক্ষীরায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কৃষক সমাবেশে নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১৬ অক্টোবর ২০২৩ তারিখে সারা বিশ্বে পালিত হবে বিশ্ব খাদ্য দিবস। এ বছর দিবসটির প্রতিবাদ্য হচ্ছে ‘পানিই জীবন, পানিই খাদ্য, কাউকে বঞ্চিত করা হবে’। দিবসটি উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ-সাতক্ষীরা, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রপ অন ইকোলোজি এন্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)’র উদ্যোগে সাতক্ষীরায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন দাবিতে সাতক্ষীরা জেলা সদরের শহরতলির বাটকেখালি এলাকায় ১৪ অক্টোবর ২০২৩ শনিবার সকালবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গলায় রশি দিয়ে গৃহবধুর আত্মহত্যা

জুলফিকার আলী,কলারোয়া: কলারোয়ায় আনোয়ারা খাতুন নামের এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদ গ্রামের জুলফিকার আলীর স্ত্রী। তিনি দীর্ঘ দিন ধরে রোগ যন্ত্রনায় ভুগছিলেন। রোগ যন্ত্রনা সহিতে না পেরে শুক্রবার (১৩অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে গোয়াল ঘরে রশি পেচিয়ে আত্মহত্যা করে। লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম বলেন-তার ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে রোগ যন্ত্রনায় ভুগছিলেন বলে তিনি শুনেছেন।

