বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চন্দনপুর ৯ নং ওয়ার্ড আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৪ অক্টোবর) বিকালে মদনপুর বাজার মোড়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।

তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক সকল দলীয় নেতা- কর্মীদের একত্রিত থেকে নির্বাচনী নির্দেশনা মেনে ভোট কেন্দ্রকে সুরক্ষিত রেখে ভোটারদের ভোটদানে সার্বিক সহযোগীতা ও ভোটারদের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরার আহবান জানান। এ ছাড়া, বিরোধী দল বি,এন,পি ও জামায়াতের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে দলীয় কর্মীদের শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে দেশ নেত্রী গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন।

সভায় ৯ নং মদনপুর ওয়ার্ড আ’লীগ সভাপতি ভুট্টোর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল,আ’লীগ নেতা সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, আ’লীগ নেতা সরদার আব্দুর রউফ, মাস্টার হাফিজুর রহমান, ফজলুর রহমান, ওসমান গনি সহ ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ। সভায় ৯ নং ওয়ার্ডের মদনপুর এলাকার অসংখ্য আ’লীগ নেতা- কর্মী প্রশিক্ষণের অংশ হিসাবে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু