Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় কেরালকাতার সিংগা বাজারে আ’লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০ অক্টোবর) বিকালে সিংগা বাজার মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি বিরোধী দল বি,এন,পি ও জামায়াতের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে দলীয় কর্মীদের শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি আরোবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভে নোংরা স্লোগান, শিক্ষক ও সুধি সমাজের তিব্র নিন্দা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার কিষান মজদুর ইউনাইটেড একাডেমী হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে প্রায় শতাধিক শিক্ষার্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহারের বিরুদ্ধে বিক্ষোভে “নাজিম বাহারের দুই গালে, জুতা মারো তালে তালে, প্রধান শিক্ষকের দুই গালে, জুতা মারো তালে তালে, নাজিম বাহারের নরম গালে জুতা মারো তালে তালে স্লোগান দিতে দিতে কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনবিস্তারিত পড়ুন
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগরঃ বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাইনবাড়ি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উদ্ধার সামগ্রী বিতরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৪:০০ টায় উক্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হারানো ২৭০ মোবাইল ফোনসহ প্রতারণার টাকা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ২৭০টি হারানো মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে তা প্রকৃত মালিকদের ফেরত দিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা পুলিশ লাইন কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে উক্ত মোবাইল ফোন ও নগদ টাকা ফেরত দেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এ সময় তিনি বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরতবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে রাতের আঁধারে ধর্ষনের শিকার কলেজ ছাত্রী

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে রাতের আঁধারে এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের রাণীতলা গ্রামে ওই ছাত্রীর বাড়িতে। ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী জানান, গত ৩ বছর আগে মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের নুর হোসেন বাবু হাজী মোড়লের ছেলে শামসুজ্জামান সেলিম মোড়লের (২৬) সাথে তার প্রেমের সম্পর্কবিস্তারিত পড়ুন
শিশু অধিকার লঙ্ঘনে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে শিশু ফোরামের মাসিক সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় শিশু অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে ধুলিহর ইউনিয়ন শিশু ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নে শিশু ফোরামের মাসিক সভায় ২০ জন ছেলে ও মেয়ে শিশু অংশগ্রহণ করেন। শিশু ফোরামের মাসিক সভায় শিশুদের বয়ঃসন্ধিকালীন পরিচর্চা, বাল্যবিবাহের কুফল, শিশুদের অধিকার রক্ষায় শিশু ফোরামের ভূমিকা, সরকারি হেল্প লাইন নাম্বার, শিশু অধিকার পরিস্থিতি, ডেঙ্গুবিস্তারিত পড়ুন
কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ফারুক হোসাইন রাজ, কলারোয়া প্রতিনিধি: দেড় কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজের বহুতল বিশিষ্ট চারতলা ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। এসময় সুধা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, অতিরিক্তবিস্তারিত পড়ুন
“নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে নারী ও কিশোরীদের সাথে নেতৃত্ব এবং যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসে ০৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফামবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মহিলা আইটি সার্ভিস প্রোভাইডার বিষয়ক প্রশিক্ষণের সময়-সূচি প্রকাশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক হার পাওয়ার প্রকল্পের আওতায় মহিলা আইটি সার্ভিস প্রোভাইডার (Women IT service provider) কোর্চের প্রশিক্ষনার্থী বাছাইকল্পে লিখিত ও মৌখিক পরীক্ষার সময়- সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হার পাওয়ার প্রকল্পের মহিলা আইটি সার্ভিস প্রোভাইডার কোর্সে প্রশিক্ষণ গ্রহনের জন্য অনলাইনে আবেদনকারীদের আগামী ১৩ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় সরকারী জি,কে,এম পাইলট হাইস্কুলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১৪ অক্টোবরবিস্তারিত পড়ুন

