মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ২ নারীসহ ৫ ব্যক্তি আটক

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত নারী আসামিসহ ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। থানা সূত্র জানায়, উপজেলায় পৃথক অভিযানে সোমবার (৯ অক্টোবর) তাদের আটক করা হয়। আটক সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার সোনাবাড়িয়া গ্রামের অজিত গাজীর ছেলে মনিরুল ইসলাম, জালালাবাদ গ্রামের মৃত বাদশা মোড়লের স্ত্রী মোমেনা বেগম ও কন্যা সালমা আক্তার, ওয়ারেন্টভূক্ত আসামি কাশিয়াডাঙ্গা গ্রামের আবু বক্কররের ছেলে আলিম হোসেন ও মুরারীকাটি গ্রামের সামাদ হাজরার ছেলে সবুজ হোসেন। থানার ওসি মোহা.বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরে ভারত থেকে জিরা আমদানি কমেছে ৭০ ভাগ; প্রভাব পড়েছে দেশের বাজারে

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মসলা পণ্য জিরা আমদানি কমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই-সেপ্টেম্বর গত বছরের একই সময়ের তুলনায় পণ্যটির আমদানি কমেছে ৭০ শতাংশ। ডলারের মূল্যবৃদ্ধির পাশাপাশি ভারতে সরবরাহ কমে যাওয়ার কারণে আমদানি নিম্নমুখী বলে জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ৩৫০ টন, যার মোট আমদানি মূল্য ১২ কোটি ৮বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলে রোগীর সেবা নিতে যেয়েঅসুস্থ হয়ে পড়ছে রোগীর স্বজনেরা!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে সেবা নিচ্ছেন রোগী ও রোগীর স্বজনেরা। সোমবার (৯ অক্টোবর) সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে তীব্র গরমে রোগীর নিয়ে সেবা নিতে যেয়ে স্বজনেরাই অসুস্থ হয়ে পড়ছে। লক্ষ্য করা যায় একটি ফ্যানের নিচে ২০ থেকে ৫০ জন লোক কেউবা বসে কেউবা দাঁড়িয়ে আছে। কোন কোন ফ্যান দীর্ঘদিন নষ্ট অবস্থায় পড়ে আছে। মেডিকেল হাসপাতালের পরিচালক শীতল কুমার চৌধুরী কোন খোঁজ খবর রাখে না। নষ্ট ফ্যানগুলোবিস্তারিত পড়ুন

সড়ক দুর্ঘটনারোধ কল্পে সাতক্ষীরায় গণসচেতনতা মূলক কর্মশালা

শেখ আমিনুর হোসেন: ”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির অংশ হিসেবে মাসব্যাপি গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে এর অংশ বিশেষ সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও বেলা ১২ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে পৃথক দুটি গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় নবীন বরণ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০২৩-২৪ শিক্ষা বর্ষে আলিম ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীণ বরন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকালে মাদ্রাসার হল রুমে সহকারী অধ্যাপক মো. জুবাইর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. আব্দুল কাদীর হেলালী। এ সময় নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আরবিবিস্তারিত পড়ুন

নড়াইলে ব্যাটারী চালিত ভ্যানগাড়ী চুরির ঘটনায় গ্রেফতার ৩

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নিউ লোহাগড়া গ্রামের আব্দুস সালাম বিশ্বাস এর ছেলে কলম বিশ্বাসের নিজ বাড়ি থেকে তার ব্যাটারী চালিত ভ্যানগাড়ী (আনুমানিক মূল্য- ৫০,০০০/-) চুরির ঘটনায় ৩ জন আসামিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গত (৮/১০) তারিখ বিকাল অনুমান ৪.৩০ মিনিটের সময় চুরির ঘটনায় নড়াইল জেলার লোহাগড়া থানার সারুলিয়া গ্রামের মোঃ বিল্লাল হোসাইন এর ছেলে জয় শিকদার (২০); কচুবাড়িয়া গ্রামের মোঃ ইউনুস শেখ এর ছেলে ইকরাম শেখবিস্তারিত পড়ুন

শিক্ষকরা জাতিকে অগ্রসর করার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করছে – সহকারী কমিশনার (ভূমি), কলারোয়া

নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া তে আই,সি,টি,এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের ২টি ব্যাচের সমাপনী এবং ১টি ব্যাচের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৮ অক্টোবর) সকাল ১০ টায় কলারোয়া জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের হলরুমে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে ও দমদম মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাবে ২ ব্যাচে ৪০ জনের প্রশিক্ষণর সমাপনী এবং আজ থেকে আরো একটি নতুন ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম। কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলেরবিস্তারিত পড়ুন

আশাশুনির বুধহাটায় জলাবদ্ধ এলাকার মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

জি.এম আল ফারুক, আশাশুনিঃ আশাশুনি উপজেলার বুধহাটায় অতি বৃষ্টির ফলে প্লাবিত হয়ে আছে বুধহাটা গ্রাম সহ আশেপাশের কয়েকটি লোকালয়। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, একাকার হয়ে গেছে খাল বিল, জলমগ্ন হয়ে পড়েছে কাঁচা পাকা ঘরবাড়ি, ডুবে গেছে টয়লেট, সুপ্রিয় পানির টিউবওয়েল সহ বসতবাড়ির উঠান। পার্শ্ববর্তী বেতনা নদীতে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় প্রাকৃতিক জলবদ্ধতায় বন্দী হয়ে পড়ে বুধহাটা এলাকার সাধারণ মানুষ। বিষয়টি জানতে পেরে উপজেলা চেয়ারম্যান এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাব-রেজিস্ট্রার মঞ্জুরুল হাসানকে বিদায়ী সংবর্ধনা

জুলফিকার আলী,কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় বদলিজনিত কারনে সাব-রেজিস্ট্রার মঞ্জুরুল হাসানকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৮অক্টোবর) সকালে উপজেলার সকল কর্মচারী ও দলিল লেখকবৃন্দের আয়োজনে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ওই সংবর্ধনা দেয়া। সংবর্ধনা অনুষ্ঠানে শেখ আ: জব্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সাবেক দলিল লেখক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক, পলাশ খান চৌধুরী, দলিল লেখক সমিতির আহবায়ক আব্দুল মালেক, টিসি মোহরার রমেন চন্দ্র বৈদ্যসহ সকল কর্মচারী ও দলিল লেখকবৃন্দ। উল্লেখ্য-সাব-রেজিস্ট্রার মো: মঞ্জুরুল হাসান ২বছর ১১মাসবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১০ দিন ব্যাপি শেখ রাসেল ডিজিটাল ল্যাব” শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ১০ দিন ব্যাপি ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২ য় ব্যাচের শিক্ষক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবিবার(৮ অক্টোবর) সকাল ১০ টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ডিজিটাল ল্যাব কক্ষে ১ ম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী ও ২ য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিফাতুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মকেবিস্তারিত পড়ুন