বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বুধহাটায় জলাবদ্ধ এলাকার মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

জি.এম আল ফারুক, আশাশুনিঃ আশাশুনি উপজেলার বুধহাটায় অতি বৃষ্টির ফলে প্লাবিত হয়ে আছে বুধহাটা গ্রাম সহ আশেপাশের কয়েকটি লোকালয়। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, একাকার হয়ে গেছে খাল বিল, জলমগ্ন হয়ে পড়েছে কাঁচা পাকা ঘরবাড়ি, ডুবে গেছে টয়লেট, সুপ্রিয় পানির টিউবওয়েল সহ বসতবাড়ির উঠান। পার্শ্ববর্তী বেতনা নদীতে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় প্রাকৃতিক জলবদ্ধতায় বন্দী হয়ে পড়ে বুধহাটা এলাকার সাধারণ মানুষ।

বিষয়টি জানতে পেরে উপজেলা চেয়ারম্যান এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম রবিবার বিকালে সরেজমিন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি জলাবদ্ধতা থেকে রেহাই পেতে এলাকার মানুষের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, বুধহাটা কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দাউদ হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি হাতেম আলী, যুবলীগ সাধারণ সম্পাদক এজদান আলী, সংরক্ষিত আসনের ইউপি সদস্যা দোলন খাতুন, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ফারুক হোসেন ঢালী, বুধহাটা যুব কিশোর সংসদের সাধারণ সম্পাদক আবু সাঈদ, কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন