রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১০ দিন ব্যাপি শেখ রাসেল ডিজিটাল ল্যাব” শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ১০ দিন ব্যাপি ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২ য় ব্যাচের শিক্ষক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রবিবার(৮ অক্টোবর) সকাল ১০ টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ডিজিটাল ল্যাব কক্ষে ১ ম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী ও ২ য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিফাতুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলার প্রধান দায়িত্ব শিক্ষকদের। কিন্তু আইসিটিতে শিক্ষকদের পর্যাপ্ত দক্ষতার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরনে শিক্ষকদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তোলার জন্য এ ধরনের প্রশিক্ষণ খুবই ফলপ্রসু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের(দ্বিতীয় পর্যায়ের) আওতায় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ব্যবস্থাপনায় ” আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণে” ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারি পাইলট হাইস্কুল ও দমদম মাধ্যমিক বিদ্যালয় ভ্যেনুতে ১ম ব্যাচের ২০ জন করে ৪০ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহন করেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক আ: রব। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।

দুই ভ্যেনুতে প্রশিক্ষক হিসাবে দায়িত্বে ছিলেন যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রতিনিধি কাওসার আলী, সোহান হোসেন, মো: হাসানুজ্জামান সাকিব ও আদনান হাসান। এ দিকে, একই দিন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান শেষে ২য় ব্যাচের ১৬ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহন করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত