Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কোদলাপাড়া দাখিল মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের কোদলাপাড়া দাখিল মাদ্রাসার বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। শনিবার বিকালে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। এতে কোদলাপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি কাদের বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩। ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এবং ‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার’ স্লোগানে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় কন্যাশিশু দিবসে র্যালি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। ‘দি হাঙ্গার প্রজেক্টবিস্তারিত পড়ুন
কলারোয়ায় র্র্যাবের অভিযানে যুবদলের আহবায়ক সবুজ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি,কলারোয়া:সাতক্ষীরার কলারোয়ায় র্যাব-৬ এর অভিযানে একাধিক নাশকতা মামলা আসামী উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ (৪৫) গ্রেফতার হয়েছে। সে উপজেলা পৌর সদরের ঝিকরা গ্রামের বিশিষ্ট মুড়ি ব্যবসায়ী মৃত আব্দুর রহমানের ছেলে। শনিবার (৩০সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা র্যাব-৬ এর এএসপি নাজমুল হাসান জানান-তার নেতৃত্বে র্যাব-৬ এর ১০জন সদস্য এ অভিযান পরিচালনায় অংশ নেয়। এমএ সবুজ হাকিমের এর বিরুদ্ধে একাধিক নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামী ও দেশ বিরোধী কাজে জড়িত থাকায় তাকে কলারোয়ারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

জুলফিকার আলী,কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (শনিবার) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর যুব সংঘের আয়োজনে ওই খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলাটির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রবিউল হাসান। এসময় সেখানে উপস্থিত ছিলেন-এসময় উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সদস্য শাহজাহান সরদার, লাবলু, মনজুয়ারা বেগম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরশাদ আলী ঢালী, ওয়ার্ড যুবলীগবিস্তারিত পড়ুন
শার্শায় ভুয়া শিক্ষক নিবন্ধন সনদে ১০ বছর ধরে চাকুরি করার অভিযোগ

বেনাপোল প্রতিনিধি : শার্শা সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শ্যামল কুমার রায় নামে এক শিক্ষকের বিরুদ্ধে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদে চাকুরি করার অভিযোগ উঠেছে। অন্যের সনদ জাল করে নিজের নাম বসিয়ে তিনি দীর্ঘ ১০ বছর ধরে সহকারী শিক্ষক পদে চাকুরি করে আসছে। তথ্যানুসদ্ধানে জানা যায়, শার্শা সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কুমার রায় বিগত ২৩/১০/১৩ ইং তারিখে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। কিন্তু সেখানে বেসরকারী শিক্ষক নিবন্ধন সনদ (এনটিআরসিএ)বিস্তারিত পড়ুন
রাজগঞ্জের মাঠজুড়ে সবুজ আর সবুজ

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের আবাদি মাঠ সবুজে ভরে উঠেছে। রাজগঞ্জের মাঠজুড়ে সবুজ আর সবুজ। যতোদুর চোখ যায়, ততোদুর চোখে পড়ছে শুধু আমনের সবুজ ধান ক্ষেত। সবকিছু সবুজে একাকার। যেন সবুজ চাদর বিছানো সমতল। সকালের সূর্যের আলো ছড়িয়ে দেয় এক ধরনের মুগ্ধতা, দুপুরে অন্যরকম, বিকেলের গোধুলীর রং ছড়িয়ে পড়ে সবুজ ঘেরা মাঠে। রাজগঞ্জ অঞ্চলে এবার আমনের ফলন ভালো হবে, এমন আশাবাদ ব্যক্ত করছেন কৃষকরা। এখন কৃষকেরা আমনবিস্তারিত পড়ুন
তালা-কলারোয়ায় উন্নয়নের ছোয়া লাগেনি: কংগ্রেস মহাসচিব এ্যাড. ইয়ারুল

নিজস্ব প্রতিনিধিঃ তালা-কলারোয়ায় উন্নয়নের ছোয়া লাগেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। তিনি আজ তালার ডাক বাংলার সামনে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন। সাতক্ষীরা জেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আদম আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, তালা-কলারোয়ার রাস্তা-ঘাট দেখলে মনে হয় না যে, এখানে কোন জনপ্রতিনিধি আছেন। এ্যাডঃ ইয়ারুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীক নিয়ে প্রার্থীবিস্তারিত পড়ুন
কোকোকোলা অথরাইজ ডিস্ট্রিবিউশন সাতক্ষীরার (আংশিক) ম্যানেজার পদ থেকে সাইফুলকে অব্যাহতি

তুফান মটরস্ লি. কর্তৃক পরিচালিত কোকোকোলা অথরাইজ ডিস্ট্রিবিউশন সাতক্ষীরা সদর (আংশিক) এর ম্যানেজার পদ থেকে সাইফুলকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোকোকোলা অথরাইজ ডিস্ট্রিবিউশন সাতক্ষীরা সদর (আংশিক) তুফান মটরস্ এর কর্তৃপক্ষ। একই সাথে সাইফুল এর সাথে কোন প্রকার অর্থনৈতিক/ মালামাল সম্পর্কিত লেনদেন না করার জন্য বলা হলো এবং কোন প্রকার লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় অনুমোদিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন সভা

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় বিশ্বিদ্যালয় অনুমোদিত হওয়ায় কলারোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলনকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পাবলিক বিশ্বিদ্যালয় বাস্তবায়ন মঞ্চ ও সুন্দরবন বিশ্বিদ্যালয় সাতক্ষীরা বাস্তবায়ন কমিটি কলারোয়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আলহাজ্ব আবু নসর। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় তরল মাদক এলএসডিসহ এক ব্যক্তি আটক
দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় ২ বোতল তরল মাদক এলএসডিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক কবিরুল ইসলাম (৪২) একাধিক মাদক মামলার আসামি। সে পৌরসভাধীন গোপীনাথপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। শুক্রবার তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া থানার ওসি মোহা. মোস্তাফিজুর রহমান।

