Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ অক্টোবর) ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ,বিস্তারিত পড়ুন
৩০ আনসার ব্যাটালিয়নের মাসিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরাঃ ৩০ আনসার ব্যাটালিয়নের মাসিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর পুরাতন জমিদার বাড়ী ৩০ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খাঁন । ব্যাটালিয়নের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সৈনিকদের মনোবল ও কাজের গতি বৃদ্ধির লক্ষে আগ্রহী ব্যাটালিনের বিভিন্ন পদবীর সদস্যদের সমন্বয়ে আনন্দদায়ক এ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। এসময় পরিচালক এনামুলবিস্তারিত পড়ুন
মুঘল কাবাব হাউজকে ২ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কতৃপক্ষ

মারুফ সরকার: রবিবার (০১ অক্টোবর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে মুঘল কাবাব হাউজকে ২ লাখ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘরটি অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। রেস্টুরেন্টের রান্নাঘরের রেফ্রিজারেটরে পঁচা-বাসি খাবার লেবেলবিহীন অবস্থায় মজুদ করতে দেখা যায়। এছাড়াও প্রতিষ্ঠানটি বাধ্যতামূলক নিবন্ধন অর্থাৎ প্রিমিসেস লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।এ সকল অপরাধেবিস্তারিত পড়ুন
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের পক্ষ থেকে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি রুলী বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (০১ লা অক্টোবর) সকালে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঐ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মোঃ আবু নসর, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক, পরিচালনা পর্ষদ সদস্য ডাঃ অশিকুরবিস্তারিত পড়ুন
নড়াইল সদর কোর্ট বার্ষিক পরিদর্শনে এসপি সাদিরা খাতুন

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। শনিবার (৩০ সেপ্টেম্বর) পরিদর্শন উপলক্ষে নড়াইল সদর কোর্ট উপস্থিত হলে নড়াইল সদর কোর্ট পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপারকে সশস্ত্র সালাম প্রদর্শন করেন নড়াইল সদর কোর্ট অফিসার এসকে আব্দুল্লাহ আল সাইদ। পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে মামলা তদন্ত বিষয়ে যাবতীয় নথি পর্যালোচনা ও যথাযথ সংরক্ষণ,বিস্তারিত পড়ুন
তালায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবলীগের তুহিনকে অব্যহতি প্রদান

বিজ্ঞপ্তি : সাতক্ষীরার তালায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১২ নং খলিলনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ তুহিন হোসেনকে অব্যহতি প্রদান করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ আওয়ামী যুবলীগ তালা উপজেলা শাখার জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিদায়ী ইউএনও রুলী বিশ্বাসকে সংবর্ধনা জ্ঞাপন
দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাসকে বদলিজনিত বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। কলারোয়ায় স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ’ ও পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার(৩০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা প্রশাসনের নতুন ভবনে ইউএনও’র নিজস্ব কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও রুলী বিশ্বাস। এ সময় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা ও পাবলিক ইনস্টিটিউটের(কপাই) সাধারন সম্পাদকবিস্তারিত পড়ুন
এ্যাওসেড’র উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মতবিনিময় সভা

মাহফিজুল ইসলাম আককাজ : পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ্যাওসেড’র বাস্তবায়নে খুলনায় হোটেল ওয়েস্টার্ন ইন’র হলরুমে সভায় সুপারিশ ও মতামত প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আমিরুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ৬নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ৬নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী ফুটবল মাঠে পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ রাফিনুর আলী’র সভাপতিত্বে ও সদস্য সচিব নূর মনোয়ার হোসেন’র সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুনবী (সা:) উপলক্ষ্যে জশনে জুলুস র্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নটির ধর্ম প্রান বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ জশনে জুলুস র্যালির উদ্দেশ্য রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার মাঠে সমবেত হতে থাকে। সকাল ১১ টার দিকে মাদ্রাসা থেকে র্যালির মাধ্যমে ধর্মীয় ফেস্টুন ও স্লোগান সহযোগে ইউনিয়নটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মাঠে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশবিস্তারিত পড়ুন

