বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ অক্টোবর) ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ কুমার, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।
এসময় আসন্ন দূর্গাপুজা ও জাতীয় নির্বাচনকে ঘিরে কোন রকম শান্তি শৃঙ্খলা নষ্ট না হয় সেব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়। পারুলিয়া ইউনিয়নের নোড়া, চালতেলা, পলগাঁদা সহ আশেপাশের এলাকায় মৎস্যঘেরে ডাকাতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। মসজিদে মসজিদে খুতবা পরবর্তী সন্ত্রাস, জঙ্গী, নাশকতা প্রতিরোধ বিষয়ক আলোচনা রাখতে ইমামদের নির্দেশ প্রদান, বাল্য বিবাহ, যৌতুক, মানবপাচার, চোরাচালান শুন্যের কোঠায় আনতে হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। দূর্ঘটনা এড়াতে রাস্তার পাশে মরা ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেগুলো কেটে উপজেলা প্রশাসনের নিকট জমা দেওয়ার কথা জানান নির্বাহী কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়