বুধবার, জুলাই ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আগামী ৩০ সেপ্টেম্বর নির্বাচন...

কলারোয়াতে জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ৩ টি সদস্য পদের বিপরীতে ৫ প্রার্থী প্রতিদ্বন্দীতায়

দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠনে অনুষ্ঠিতব্য নির্বাচনে কলারোয়ায় ৩ টি পদের বিপরীতে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীত করছেন। আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায়। সাতক্ষীরা জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন-২৩’ কমিশন সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলা সহ ৭ টি উপজেলার মধ্যে ৬ টি উপজেলা থেকে শিক্ষক- কর্মচারীগণ আনুপাতিক হারে জেলা পর্যায়ে প্রতিনিধি(বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন

কলারোয়া নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ১৩-দিনের ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন। তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৫৮৫) সিঙ্গাপুর থেকে সন্ধ্যা ৬:৩৫ টায় (বাংলাদেশ সময়) ঢাকায় অবতরণ করেন। উড়োজাহাজটি সিঙ্গাপুরের সময় আজ বিকেল ৪টা ২২ মিনিটে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর আগে রাষ্ট্রপতি ৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে মান। গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি জাকার্তার উদ্দেশে ঢাকাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী রোববার নিউইয়র্ক যাচ্ছেন

কলারোয়া নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে চার ঘন্টা যাত্রা বিরতির পর ফ্লাইটি ১৭ সেপ্টেম্বর (নিউ ইয়র্ক সময়) রাত ১০টা ৫০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ওবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

হেলাল উদ্দিন, মনিরামপুর : ‘হাসবে রোগী বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্ত দান’ এই স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের (এফসিবিএফ) ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৩ অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে এ অনুষ্ঠান হয়। এ সংগঠনের সভাপতি রেজওয়ান আহমেদ রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৩শ পিচ ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ থেকে ৩শ পিচ ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত ভোররাতে কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের জনৈক প্রেম চন্দ্র হালদার এর বাড়ির সামনে রাস্তার উপর”হতে ৩শ পিচ ইয়াবাসহ ওই মাদক চোরাকারবারিকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃতের নাম মোঃ হাফিজুল ইসলাম(২১) তিনি কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের গফফার হোসেন গাজীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, কালিগঞ্জবিস্তারিত পড়ুন

যুব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হলেন যুগ্ম-সচিব আ,ন,ম তরিকুল ইসলাম 

নিজস্ব প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হিসাবে পদায়িত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম – সচিব) আ,ন,ম তরিকুল ইসলাম। গত ১৪ সেপ্টেম্বর /২৩ খ্রী: তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রঞ্জাপনে জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আ,ন,ম তরিকুল ইসলাম কে যুব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হিসাবে পদায়ন করা হয়েছে। ঐ প্রঞ্জাপনে আরো ৪ জন যুগ্ম সচিব কে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়। এদিকে যুববিস্তারিত পড়ুন

তালায় মলম পার্টির কবলে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীর পরিবার

পাটকেলঘাটা ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলায় নুর আলী বিশ্বাসের (৬৮) নামে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বসতবাড়িতে মলমপর্টি কবলে পড়েছে। ওই সময় তারা বাড়িতে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ১লক্ষ৪০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ তাদের। শনিবার(১৬সেপ্টেম্বর) দিবাগত রাতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে ঘটনাটি ঘটে। নুর আলী একই এলাকার মৃত:অহিদ আলী বিশ্বাসের ছেলে ও তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেসের সাবেক স্টোর কিপার হিসাবে তিনি কর্মরত ছিলন। বর্তমানে নুর আলী বিশ্বাসবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে গলায় ওড়না পেঁচিয়ে মিম (১৭) নানের এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতের কোন এক সময় রাজগঞ্জ অঞ্চলের হরিসপুর গ্রামে ওই কিশোরী নিজের কক্ষে গলায় ফাঁস দেয়। জানা যায়- ওই কিশোরী মানষিক ভারসাম্যহীন। কিশোরীর মা কোহিনুর বেগম ভোরবেলা তার ডাকার জন্য কক্ষে গিয়ে দেখেন তার মেয়ে ওড়না দিয়ে ঝুলে আছে সিলিং ফ্যানের সঙ্গে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং ওইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পরিবেশ বান্ধব কৃষক সিদ্দিক গাজী মেঠো পথে ৫ হাজার তালগাছ রোপন করে দৃষ্টান্ত স্থাপন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় পরিবেশ বান্ধব এক কৃষক সিদ্দিক গাজী মেঠো পথের ধারে তালগাছ (বীজ) রোপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন । প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ রোপন করে যিনি মানুষ ও প্রানী জগৎকে রক্ষা করতে সহায়তা করেছেন তিনি হলেন উপজেলার পাটুলিয়া গ্রামের মৃত: রমজান আলীর ছেলে বিশিষ্ট ব্যাবসায়ী আদর্শ কৃষক সিদ্দিক গাজী। তিনি শুক্রবার(১৫ সেপ্টেম্বর) সকালে নিজস্ব অর্থায়নে পাটুলিয়া গ্রামের মেঠো পথের দুই প্বার্শে তালগাছ রোপন করেন। এবিস্তারিত পড়ুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর

কলারোয়া নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে আজ শুক্রবার সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২৮ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভায় সববিস্তারিত পড়ুন