বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হলেন যুগ্ম-সচিব আ,ন,ম তরিকুল ইসলাম 

নিজস্ব প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হিসাবে পদায়িত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম – সচিব) আ,ন,ম তরিকুল ইসলাম। গত ১৪ সেপ্টেম্বর /২৩ খ্রী: তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রঞ্জাপনে জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আ,ন,ম তরিকুল ইসলাম কে যুব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হিসাবে পদায়ন করা হয়েছে। ঐ প্রঞ্জাপনে আরো ৪ জন যুগ্ম সচিব কে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়।

এদিকে যুব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক পদে পদায়িত হয়ে যুগ্ম সচিব আ,ন,ম তরিকুল ইসলাম বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

খুলনা জেলার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের গর্ব বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের একমাত্র পুত্র তরিকুল ইসলাম। ২২তম বিসিএস ক্যাডার আ,ন,ম তরিকুল ইসলাম মুজিব আদর্শের এক বিশ্বস্ত সৈনিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা। মেধাবী ও সাহসী কর্মকর্তা হিসেবে সেটেলমেন্ট অফিসার ভূমি অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বাগেরহাট, কলারোয়া ও দেবহাটা উপজেলায় দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আলোচিত ঘটনা “জাল রশিদের মাধ্যমে হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ এবং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই জালিয়াতির মাধ্যমে ট্রেড লাইসেন্স ইস্যুকরণ”এটি উদঘাটন ও চিহ্নিত করে নগরবাসীর আস্থার প্রতীক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন তরিকুল ইসলাম।

তাঁর মেধা, কর্মদক্ষতা, দেশপ্রেম ও সাহসী পদক্ষেপের এক অন্যতম নির্দশন মর্মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম একটি ডিও পত্র দিয়েছেন এবং তাঁকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রমে অটোমেশন (অনলাইনে ট্যাক্স আদায়) চালু হয়েছে ৩ বছর আগে থেকে কিন্তু কেউ এই চক্রের উদঘাটন করতে পারেননি। আ ন ম তরিকুল ইসলাম একমাত্র কর্মকর্তা তিনি মাত্র ৮ মাস কর্মকালীন সময়ের মধ্যে এই দু:সাহসিক কাজটি জীবনের ঝুঁকি নিয়ে চিহ্নিত করে জাতির সামনে নিয়ে এসেছেন। আর শুধু উদঘাটন ও চিহ্নিত করে তার দায়িত্ব শেষ করেননি, প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনতে দুদকে মামলাও করেছেন সময়ের এই সাহসী কর্মকর্তা। একজন কর্মকর্তার দেশপ্রেম ও কাজের প্রতি আন্তরিকতা এবং সাহস কতটা বেশি থাকলে নিজ জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের চ্যালেঞ্জিং কাজ করা যায়।  তরিকুল ইসলাম ভুৃমি মন্ত্রণালয়ে কাজ করার সময় তার হাতে ভুমির ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়। এমনকি গঙট স্বাক্ষরিত হওয়ার দিন থেকেই ভুমির ডিজিটালাইজেশন শুরুর নিমিত্তে ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর MoU স্বাক্ষরিত RSK সিস্টেম একটানা প্রায় ৪ বছর নিরলস পরিশ্রম করে তৈরি করে উদ্বোধন উপযোগী করেছিলেন। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মিনি সুন্দরবন খ্যাত রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি তার নিজ হাতে সৃষ্টি।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী