Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঝিনাইদহে এসডিএফের জীবিকায়ন উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) যশোর অঞ্চলের অধীনে ঝিনাইদহ জেলা দুইদিন ব্যাপী (১৮-১৯ জুলাই, ২০২৩) জীবিকায়ন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা সৃজনী ফাউন্ডেশনের প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা কর্মকর্তা (লাইভলিহুড) এস. এম. শফিকুল ইসলামের সার্বিক তত্বাবধায়ন ও সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা ও নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা কর্মকর্তা (কন্সট্রাকশন এন্ড এনভায়রনমেন্ট ও সমন্বয়কারী) মোঃ হুমায়ুন কবির। উক্তবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত
কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ জুলাই) সকাল ৯ টায় উপজেলা ব্র্যাক অফিসে ওই চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল( শিরোমনি) বাস্তবায়নে অনুষ্ঠিত শিবিরে নারী,পুরুষ, বৃদ্ধ,বৃদ্ধা সহ ৩ শতাধিক ব্যক্তি চোখের বিভিন্ন সমস্যা নিয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহন করেন। পরে চোখের ছানি অপারেশন জরুরী এমন ৫৫ জন রোগীকে হাসপাতালের নিজস্ব পরিবহনে খুলনাতে নিয়ে স্বল্পমূল্যে চিকিৎসাবিস্তারিত পড়ুন
বকশীগঞ্জে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে ওই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বুধবার (১৯ জুলাই) বিকালে মালিবাগ মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার , বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিবিস্তারিত পড়ুন
৪ শিক্ষক গ্রেফতার!
নলতা হাইস্কুলের নিহত ছাত্রের ময়না তদন্ত সম্পন্ন, থানায় হত্যা মামলা

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটে রাজপ্রতাপ দাশ (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা কালিগঞ্জ উপজেলার হিজলা গ্রামের দীনবন্ধু দাশ বাদী হয়ে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকসহ পাঁচজনকে আসামি করে সোমবার (১৭ জুলাই) সকালে কালিগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। এঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম পাড়, সহকারি প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
আজ মনিরামপুরের হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন

আজ ১৭ জুলাই (সোমবার) যশোরের মণিরামপুর উপজেলার ৮নং হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন তিন পদের বিপরীতে। নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করেছেন। খোঁজ-খবর নিয়ে জানাগেছে- চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মোঃ জহুরুল ইসলাম (নৌকা মার্কা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাষ্টার ফরিদ উদ্দীন (আনারস মার্কা),বিস্তারিত পড়ুন
জন্মদিনের কেক কাটা নিয়ে
সাতক্ষীরায় শিক্ষকের পিটুনিতে ছাত্রের মৃত্যুর অভিযোগ, স্কুলে ভাঙচুর

সাতক্ষীরার কালীগঞ্জে শিক্ষকদের মারধরে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ছাত্রের পরিবারের সদস্য ও একাধিক শিক্ষার্থীর ভাষ্য, স্কুলে জন্মদিনের কেক কাটা নিয়ে এক শিক্ষক ওই ছাত্রের বুকে হাঁটু দিয়ে আঘাত করেন। পরে সে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওই ছাত্রকে মৃত ঘোষণা করে। অপর দিকে শিক্ষকদের দাবি, স্কুল থেকে বাড়ি গিয়ে ওই ছাত্র বিষপান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহবিস্তারিত পড়ুন
তালায় বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষে যুবলীগের প্রস্তুতি সভা

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নতি করণে আগামী ২০ জুলাই খুলনা বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরার তালায় বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) বিকালে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তালা উপজেলা শাখার আয়োজনে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন। প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের মানবিকতায এক নারীকে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা
কলারোয়ায় স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের মানবিকতায় জঠিল রোগে আক্রান্ত এক নারীকে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত: ওয়াজেদ আলী মোড়লের কণ্যা মোছা: তহমেনা খাতুন(২৫) দীর্ঘ বছর যাবৎ হৃদরোগ, কিডনী সহ মহিলা ঘঠিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক অস্বচ্ছলতায় অসহায় পরিবারের মেয়ে তহমেনা খাতুন সঠিক সময়ে চিকিৎসা নিতে না পারায় দীর্ঘদিন ধরে বাড়িতে শয্যাশায়ী থাকার বিষয়টি জানতে পেরে স্বেচ্ছাসেবি সংগঠনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

“৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে” প্রয়াত সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা সাতক্ষীরা কাটিয়া আমতলা ১ নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
প্রবাসী শামীমকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

বাবা ও চাচারা মিলে সম্পত্তির জন্য বিদেশ ফেরত সন্তানকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রবাসী সন্তান শামীম। শুক্রবার (১৪ জুলাই) সকালে রাজধানীর মিরপুরে একটি হোটেলে ভুক্তভোগী শামীম অভিযোগ করে বলেন, আমি কয়েকবছর হলো প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরেছি। আমার মা একজন স্কুল শিক্ষিকা, তিনি অবসারে যাওয়ার পর তার অবসরকালীন টাকা ও আমার বিদেশে উপার্জিত টাকা পয়সার উপর আমার চাচাদের চোখ পরে। তারা আমার বাবাকে লোভ দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে আমার ওবিস্তারিত পড়ুন

