বুধবার, জুলাই ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

কলারোয়ায় রায়টা বাজারে আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের মতবিনিময় সভা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের জনসংযোগ, কর্মীসভা ও মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারি সাবেক ছাত্রলীগের লড়াকু নেতা, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় দলীয় নেতা- কর্মীসহ আপামর জনগণ আজ এলাকাভিত্তিক জনসংযোগ ও মতবিনিময় সভায় একত্রিত হচ্ছেন। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার(১৪ জুলাই) বিকালে কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতার ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

কলারোয়ায় “জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা -২৩’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার(১১ জুলাই) সকাল ৯ টায় সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে শিশু শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহন করেন। ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত খেলায় অতিথি হিসাবে উপন্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান। খেলা উপ কমিটির আহবায়ক সহকারী শিক্ষা অফিসার মন্ডল মধুসুদনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিতবিস্তারিত পড়ুন

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরন

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (১০ জুলাই) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণের ১১ জুলাই বিকাল ৫:০০ টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, প্রধানবিস্তারিত পড়ুন

নতুন শিক্ষকদের বরণ করে নিল গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল

শিক্ষার্থীদের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখেন শিক্ষকরাই। তাই ৬০ জন ‘চেঞ্জমেকার’ শিক্ষক নিয়োগ দিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল (জিআইএস)। সম্প্রতি গত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে এসব নতুন শিক্ষকদের বরণ করে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের অধ্যক্ষ রমেশ মুডগালের নেতৃত্বে নতুন শিক্ষকদের স্বাগত জানানো হয়। ‘স্কুল অফ লাইফ’ ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্লেনরিচ বিভিন্ন ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে গ্লেনরিচ ‘চেঞ্জমেকার’ শিক্ষকদের নিয়োগ দিয়েছে। এই চেঞ্জমেকাররা শিক্ষার্থীদের বিকশিত হতে সাহায্য করবে যেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক চাউল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক চাউল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জুলাই) সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে পৌর সদরের( পাল পাড়া মোড়) চাউল ব্যবসায়ী আ: আহাদের আড়তে(চাতাল) অভিযান চালিয়ে পাঠজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনায় সহায়তা করেন সাতক্ষীরা জেলা পাঠ উন্নয়ন সহকারী আমীর হোসেন, থানারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র ২দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ২দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়ন সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় “ইয়াং উইমেন ইকোনোমিক ইম্পার্মেন্ট” প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের সমাপনী দিনে মঙ্গলবার সকালে (১১জুলাই) ১৮ থেকে ২৫ বছর বয়সী ২৪জন নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণ পরবর্তী উদ্যোক্তাগণ তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, প্রতিযোগিতামূলক ব্যবসায়বিস্তারিত পড়ুন

খুবিতে নবনির্মিত ক্যাফেটেরিয়ার উদ্বোধন

শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ উন্নয়ন করাও জরুরি : উপাচার্য

রবিবার(০৯ জুলাই) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত দৃষ্টিনন্দন ক্যাফেটেরিয়ার নামফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি ক্যাফেটেরিয়ার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় উপাচার্য বলেন, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হবে এটা স্বাভাবিক, তবে তা হতে হবে পজিটিভ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ উন্নয়ন করাও জরুরি। এজন্য চলমান উন্নয়ন কাজের গতি আরও ত্বরান্বিত করতে হবে। তিনি বলেন, এ বছর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ স্থান পেয়েছেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পূর্নমিলন আনন্দঘন পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) সাতক্ষীরার লেক ভিউ ক্যাফে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওনবিস্তারিত পড়ুন

পানিতে ডুবে সাতক্ষীরার সুলতানপুরের শিশু আহসান আরিফে মৃত্যু

ঈদের ছুটিতে নানার বাড়ী বেড়াতে যেয়ে পানিতে ডুবে সাতক্ষীরার সুলতানপুরের শিশু আহসান আরিফে (৯) মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সুলতানপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের আহসানুল হক রুমির ছেলে আহসান আরিফ (৯) ঈদের ছুটিতে আশাশুনি নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার পাশের একটি মাঠে ফুটবল খেলতে যেয়ে গায়ে কাদা লাগলে পুকুরে পরিষ্কার করতে যায়। অনেক খোজাখুঁজির পরে তাকে কোথাও না পেয়ে বিকালে পুকুরে নেমে খুঁজে পাওয়া যায় তার মৃত্যুদেহ। শিশু আহসান আলিফের এমন মৃত্যুতে এলাকায়বিস্তারিত পড়ুন

মনিরামপুরের হরিহরনগর ইউপি নির্বাচন

প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইভিএমে ভোট গ্রহণ

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোরের মণিরামপুর উপজেলার ৮নং হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন। প্রথমবারের মতো এই ইউনিয়ন পরিষদের নির্বাচন ভোটারদের প্রত্যক্ষ উপস্থিতিতে ইভিএম-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রযুক্তি নির্ভর ইভিএমে ভোট গ্রহণ নিয়ে তাই প্রার্থী ও ভোটারদের মধ্যে নানা ধরনের বিরুপ মন্তব্য ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অধিকাংশ প্রার্থী ও ভোটারদের মধ্যে ইভিএমে তেমন আগ্রহ নেই! নেই তেমন একটা আস্থা। পছন্দের প্রার্থীকে ভোট দিলে ভোটটি সঠিকভাবে কাউন্ট হবে কিনা সেটা নিয়েবিস্তারিত পড়ুন