বুধবার, জুলাই ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যশোরের মাছের পোনায় সফল দেবহাটার চাষিরা

বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিকভাবে সফলতা আনতে অনেকে ঝুঁকছেন মাছ চাষে। আর চাষ করে অনেকে সফল হচ্ছেন আর তাই মাছ চাষির সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তবে ভাইরাসমুক্ত ও সুস্থ পোনা না পাওয়া গেলে মাছ চাষে সফলতা আসে না। কিন্তু সাদা মাছের পোনা সরবাহের ক্ষেত্রে যশোরের সরকারি, বেসরকারি মাছের পোনার বেশ সুনাম রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা জেলায় প্রচুর পরিমান যশোর থেকে মাছের ডিম, রেনুপোনা, চালাই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। যার মধ্যে জি-৩বিস্তারিত পড়ুন

ইছামতি নদীর নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

ভারত-বাংলাদেশ সীমানাবর্তী ইছামতী নদীর দেবহাটার নওয়াপাড়া সীমান্তের নিষিদ্ধ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন করায় ৩ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ৩ টি বালু বোঝাই নৌকা জব্দ সহ তিন ব্যক্তিকে আটক করে জরিমান আদায় করে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলেন, বসন্তপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ইয়াসিন আলী, একই এলাকার মৃত হাসান আলীর ছেলে আব্দুল হালিম, ধোপাডাঙ্গা গ্রামের আলমবারীর ছেলে আল-আমিন। জানা গেছে, ইছামতি নদী ভাঙ্গনবিস্তারিত পড়ুন

নওগাঁর বদলগাছীতে কবিরাজের অপচিকিৎসায় প্রাণ দিল রোগী

নওগাঁ বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপায় কবিরাজের অপচিকিৎসায় তফিজ উদ্দিন(৪৮) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত তফিজ উদ্দিন পাহাড়পুর ইউপি’র বামনপাড়া গুচ্ছ গ্রামে বসবাস করতেন। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথ ইউপি’র চকগোপিনাথ গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে বলে জানা যায়। উপজেলার মথুরাপুর ইউপি’র জগৎ নগর (কলকুটি) গ্রামের মৃত হোসেন কবিরাজের নাতি ও মৃত ইসমাইল হোসেনের ছেলে এনামুল কবীর ওরফে হেনা কবিরাজ দীর্ঘ ২ বছর থেকে এ চিকিৎসার নামে অপচিকিৎসাবিস্তারিত পড়ুন

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠত্ব অর্জনকারী কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান ও এসআই আব্দুল বাকী

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান ও এসআই(নি:) আব্দুল বাকী খুলনা রেঞ্জের তদন্ত ও অপনাধ দমন কার্মকান্ড-২৩’ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার( ৬ জুলাই) খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের কনফরেন্স রুমে( জুন-২৩’) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় (জুন-২৩’) তদন্ত ও অপরাধ কর্মকান্ডে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সাতক্ষীরার কাজী মনিরুজ্জামান পিপিএম, শ্রেষ্ঠ সার্কেল ( সাতক্ষীেরা সদর) মীর আসাদুজ্জামান,বিস্তারিত পড়ুন

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সাতক্ষীরার এস.পি কাজী মনিরুজ্জামান

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম। বৃহস্পতিবার (৬ জুলাই) দিনব্যাপী রেঞ্জ অফিসের ক্রাইম কনফারেন্স সভায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ হিসেবে পদক দেয়া হয় পুলিশ সুপার কাজী মনিরুজ্জান কে। খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম (বার) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জে অফিস সূত্রে জানা যায়, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা সহ সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিবিস্তারিত পড়ুন

দেবহাটার কুলিয়ায় প্রাচীর ভেঙ্গে ক্যানেল নির্মানের বিষয় তদন্ত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া মৌজার জোর পূর্বক জমি দখল করে পাকা প্রাচীর ভেঙ্গে পানি নিস্কাশনের ক্যানেল নির্মানের চেষ্টায় বাধা দেওয়ায় জমির মালিক মাওলানা রওশন আলমকে মারধর ও হুমকি ধামকির অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশ সরেজমিনে তদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১ টায় দেবহাটা এসিল্যান্ডের প্রতিনিধি কুলিয়া ভূমি কর্মকর্তা কান্তি লাল বাবু এ তদন্ত সম্পন্ন করেন। ঘটনা সূত্রে জানা যায়, দেবহাটার দক্ষিণ কুলিয়া গ্রামের মাওলানা রওশন আলম এর ক্রয়কৃত ও পৈত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে আগত প্রশিক্ষণার্থীদের সাথে এসপি সাদিরা খাতুন’র ওরিয়েন্টেশন

নড়াইলে আগত প্রশিক্ষণার্থীদের সাথে এসপি সাদিরা খাতুন’র ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন। ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উপলক্ষে নড়াইলে আগত প্রশিক্ষণার্থীদের সাথে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। বুধবার (৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আগত ১০ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে পরিচয়পর্ব শেষে নড়াইল জেলা ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদেরবিস্তারিত পড়ুন

জামালপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরের বকশীগঞ্জে যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার (৬ জুলাই ) পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৯ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন। উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

শ্যামনগরে আমন মৌসুমে ধানবীজ ও সার বিতরণ করেছে লিডার্স

সাতক্ষীরার শ্যামনগরে আমন মৌসুমে ধানবীজ ও সার বিতরণ করেছে লিডার্স। বৃহস্পতিবার (০৬ জুলাই) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারনের লক্ষে লিডার্স এর প্রধান কার্যালয়ে ১১৪৮ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করা হয়েছে। উক্ত বীজবিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক

সাতক্ষীরা সদরের ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিনের মাতা বৃহস্পতিবার (০৬ জুলাই) সকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না— রাজিউন)। মরহুমের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি বলেন, “আমি ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীরভাবেবিস্তারিত পড়ুন