বুধবার, জুলাই ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

চালকের আসনে বসা হেলপার নিহত!

মণিরামপুরে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ঢুকলো রাইস মিলে

যশোরের মণিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি চালের মিলের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে গেছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে এবং ঘটনাস্থলে নিহত হয়েছেন বিজয় হোসেন (২৩) নামের এক যুবক। চালক ঘুমিয়ে থাকায় এ সময় গাড়ি চালাচ্ছিলেন হেলপার বিজয়। এঘটনায় আহত হয়েছেন ট্রাকের ভেতরে থাকা হৃদয় শেখ ও জাহিদুল ইসলাম। মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) ভোরে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর পেয়ারাতলা মোড় এলাকায়বিস্তারিত পড়ুন

বাংলাদেশ কংগ্রেসের কলারোয়া শাখার অফিস উদ্বোধন ও মতবিনিময়

বাংলাদেশ কংগ্রেসের কলারোয়া উপজেলা শাখার অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুলাই)বিকাল ৪টায় উপজেলার তুলসীডাঙ্গায় আলিয়া মাদ্রাসার বিপরীত পার্শ্বে বাংলাদেশ কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড ইয়ারুল বলেন, বর্তমান সময়ে রাজনীতি একটি ব্যবসায় পরিণত হয়েছে। যেটা থেকে বেরিয়ে আসার তেমন কোন সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করেবিস্তারিত পড়ুন

মণিরামপুরে ইসি আহসান

এই কমিশন ৮০০ নির্বাচন করেছে, কেউ মারা যায়নি

নির্বাচনের সময় সংঘাতে অতীতের হতাহতের ঘটনার কথা তুলে ধরে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন- এই নির্বাচন কমিশনের অধীনে ৮০০ নির্বাচন হয়েছে, সংঘাতে কেউ মারা যায়নি। মঙ্গলবার (২৭ জুন) সকালে যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসি আহসান হাবিব বলেন- হোন্ডা পান্ডা গুন্ডা ডান্ডা জিতে গেছি, ওই দিন ভুলে যান। প্রশাসনের জাল ভেদ করে কোনোবিস্তারিত পড়ুন

টিআরএম প্রকল্প চালু না হলে

তালার পাখিমারা বিলে ৮শ’ কোটি টাকার প্রকল্প ভেস্তে যাবার আশংকা

সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে কপোতাক্ষ নদ খননের পেরিফেরিয়াল বাঁধ সংস্কার ও টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু না হওয়ায় ভেস্তে যেতে বসেছে সরকারের প্রায় ৮শ’ কোটি টাকার কপোতাক্ষ নদ খনন প্রকল্প। প্রকল্পের ২য় পর্যায়ে পাখিমারা বিলের কৃষকদের ১৫৫৬.৬২ একর জমির ক্ষতিপূরণ বাবদ দুই বছরের জন্য ১৬ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ থাকলেও অদ্যবধি কোনও কৃষক তা পায়নি। ফলে টিআরএম ভুক্ত বিলের জমি মালিকরা তাদের জমি নিজেদের দখলে নিয়ে সেখানে এখন মাছবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৬ জুন) রাত দশটার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের শেখপাড়ার মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন মৌতলা ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখ ময়নার ছেলে শেখ মন্টু ইসলাম (২৫) ও একই এলাকার মৃত মোহর আলী গাজীর (কেনা চৌকিদার) ছেলে রাদিউল ইসলাম (৩০)‌। জানা যায়, মাদক ক্রয় -বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সহকারীবিস্তারিত পড়ুন

হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন )সকাল ১০ টায় উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ভূট্টোলাল গাইন, ম্যানেজিং কমিটির বিদ্যুতসাহী সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু নিরঞ্জন কুমার পাল, চিকিৎসক ও সংবাদকর্মী ডা.শফিকুর রহমান, অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন- আমিনুর রহমান, আব্দুল কালাম, গ্রাম ডাক্তার আলমগীর হোসেন, আব্দুল মান্নান, বিদ্যালয়ের সহকারীবিস্তারিত পড়ুন

তালায় পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ আটক ১

সাতক্ষীরার তালায় বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ ফিরোজ সানা (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ জুন)  বিকালে পুলিশ উপজেলা খেশরা ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ী তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আটক ফিরোজ সানা বালিয়া গ্রামের শাহাজান সানার ছেলে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পুলিশ গোপন সংবাদবিস্তারিত পড়ুন

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের ধন্যবাদ জ্ঞাপন

মন্ত্রীপরিষদে হোমিওপ্যাথি চিকিৎসা আইন চূড়ান্ত অনুমোদন

দীর্ঘদিনের প্রতিক্ষিত হোমিওপ্যাথি চিকিৎসা আইন – ২০২৩ মন্ত্রীপরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদ সভায় এই আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বি এইচ এম এস ও ডি এইচ এম এস চিকিৎসকদের নামের পূর্বে ডাঃ পদবী বহাল এবং উচ্চ শিক্ষার সূযোগ রেখে হোমিওপ্যাথি চিকিৎসক শিক্ষক ও ছাত্র ছাত্রীদের দীর্ঘদিনের প্রতিক্ষিত হোমিওপ্যাথি চিকিৎসা আইন ২০২৩ এর চূড়ান্ত অনুমোদন দেয়ায় সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেলবিস্তারিত পড়ুন

নড়াইলের দূত-পাতাল বিলে খাল খননে প্রাণ ফিরেছে ৩০০ বিঘা পতিত জমির

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের দূত-পাতাল বিলে তিনশ বিঘা পতিত জমিতে ফসল উৎপাদনের সম্ভাবনা দেখায় স্বপ্ন দেখছেন ওই অঞ্চলের হাজারো কৃষক পরিবার। দীর্ঘ দিনের জলাবদ্ধতার কারনে সঠিক সময়ে ফসল রোপন করতে পারতেন না স্থানীয় কৃষকরা। যার ফলে দূত-পাতাল বিলে অনাবাদি হয়ে পড়ে থাকত তিনশত বিঘা জমি। পতিত এই জমিতে চাষাবাদ করে ভাগ্য ফিরাতে ৩ বছর ধরে স্থানীয়দের নিয়ে মিটিং করে আলোচনা করে ক্যানাল ভিত্তিক খাল খননের উদ্যোগ নেন খাল খননের উদ্যোগবিস্তারিত পড়ুন

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

সারদেশের ন্যায় ইনস্টিটিউশনাল প্র্যাকটিস (বৈকালিক স্বাস্থ্যসেবা) এর আওতায় এসেছে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী নতুন এ ১৩২টি সরকারি হাসপাতালে ইনস্টিটিউশিনাল প্র্যাকটিসের উদ্বোধন করেন। যার মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা ও আশাশুনি উপজেলা রয়েছে। এর আগে ৫১টি এবং এ ধাপে ১৩২টিসহ মোট ১৮৩টি হাসপাতালে এ সেবা চালু পাবেন সেবাপ্রার্থীরা। ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’ কার্যক্রম চালুর মাধ্যমে চিকিৎসকরা হাসপাতালে বসেই ব্যক্তিগত চেম্বারের মতো রোগী দেখতে পারবেন। বিকাল ৩টা থেকে সন্ধ্যাবিস্তারিত পড়ুন