শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মাছের পোনায় সফল দেবহাটার চাষিরা

বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিকভাবে সফলতা আনতে অনেকে ঝুঁকছেন মাছ চাষে। আর চাষ করে অনেকে সফল হচ্ছেন আর তাই মাছ চাষির সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তবে ভাইরাসমুক্ত ও সুস্থ পোনা না পাওয়া গেলে মাছ চাষে সফলতা আসে না। কিন্তু সাদা মাছের পোনা সরবাহের ক্ষেত্রে যশোরের সরকারি, বেসরকারি মাছের পোনার বেশ সুনাম রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা জেলায় প্রচুর পরিমান যশোর থেকে মাছের ডিম, রেনুপোনা, চালাই মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

যার মধ্যে জি-৩ রুই, মৃগেল, কাতলা, গ্রাসকার্প, পাঙ্গাস, পাবদা, শিং, মনোসেক্স তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ। দ্রুতবর্ধনশীল এসব মাছ কয়েক মাসের মধ্যে বিক্রির উপযোগী হয়ে ওঠে। যা বিক্রি করে মোটা অংকের মুনফা পাচ্ছেন ব্যাবসায়ীরা।
তবে বর্তমানে সাড়া ফেলেছে জি-৩ রুই। ‘জেনেটিক্যালি ইম্প্রুভড’ রুই মাছের এই জাতটি ‘ওয়ার্ল্ড ফিশ’ উদ্ভাবিত। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ওয়ার্ল্ড ফিশ’ বাংলাদেশে ২০১২ সালে রুই মাছের একটি উন্নত জাত উদ্ভাবনের উদ্যোগ নেয়। যা প্রথম ও দ্বিতীয় প্রজন্মের পর সর্বশেষ তৃতীয় প্রজন্ম বা জি-৩ জাত উদ্ভাবন করা হয়েছে।
এদিকে সাদা মাছ চাষি রব্বানী দফাদার জানান, আমি ধান, পাটসহ বিভিন্ন চাষাবাদ করে থাকি। পাশাপাশি মাছ চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছি। আমরা যশোর চাঁচড়া মোড়ের সাঈদ মৎস্য খামার থেকে মাছের পোনা সংগ্রহ করি। ওই খামারের মাছের পোনাগুলোর মান খুবই ভালো। আমরা চাষিরা ওই খামারের মাছ নিয়ে সফলতা পাচ্ছি।
মাছ চাষি রবিউল জানান, যশোর এলাকার মাছের ব্যাপক সুনাম রয়েছে। আমরা বহুদিন থেকে যশোর এলাকার মাছের পোনা সংগ্রহ করি তা বড় করে লাভবান হই।
যশোরের সাঈদ মৎস্য খামারের পোনা বিক্রেতা রাহুল জানান, যশোর চাঁচড়া মোড়ে অবস্থিত সরকারি মাছের পোনা বিক্রি কেন্দ্রের পাশে সাঈদ মৎস্য খামারটি থেকে আমরা প্রতিদিন কোটি কোটি মাছের পোনা বিক্রি করে থাকি। যা চাষ করে চাষিরা লাভবান হচ্ছে। আমাদের উদ্দেশ্য হল কাস্টমদের হাতে ভাল পোনাটি তুলে দেওয়া। আর তাই সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ