সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চুরির ৭২ ঘন্টার মধ্যে আসামি আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ, চোরায় মোবাইল ফোন উদ্ধার

সাতক্ষীরায় অভিনব কায়দায় মোবাইল শোরুম থেকে নগদ টাকা ও ৩৭টি মোবাইল চুরির ঘটনায় মূল আসামীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে সদর পুলিশ। এসময় চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করাহয়েছে।

গতকাল শুক্রবার (৭ জুলাই) জয়পুরহাট জেলার পাচবিবি থানার সীমান্তবর্তী ধরঞ্চি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামীর নাম মো: নূর ইসলাম। সে গাইবান্ধা জেলার জোদ্দ কড়িশিং এলাকার আব্দুল মান্নানের ছেলে।
আজ শনিবার(৮ জুলাই) বিকাল ৩টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আতিকুল ইসলাম, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, জেলা পুলিশের ডিআইও ওয়ান মোঃ ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার ওসি মইদুল ইসলাম, উপপরিদর্শক তন্ময় মোহন্ত প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, গত ২১ জুন তারিখে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকার মোহাম্মদিয়া টেলিকম নামে একটি দোকানের টিনের চাল কেটে রশি দিয়ে ঝুলে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৩৭টি মোবাইল চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। চুরি হওয়া মোবাইলের দাম আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান এর নেতৃত্বে ও সদর থানার উপপরিদর্শক তন্ময় মহন্ত ছাড়াও আরো চার সদস্যের একটি টিম যার সাংকেতিক নাম ডিটেকটিভ ০০5 এঅভিযান পরিচালনা করে। ৭২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পরিত্যক্ত ঘর থেকে চুরি হওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে পুলিশ। বাকি দুটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা