সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন শিক্ষকদের বরণ করে নিল গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল

শিক্ষার্থীদের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখেন শিক্ষকরাই। তাই ৬০ জন ‘চেঞ্জমেকার’ শিক্ষক নিয়োগ দিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল (জিআইএস)। সম্প্রতি গত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে এসব নতুন শিক্ষকদের বরণ করে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের অধ্যক্ষ রমেশ মুডগালের নেতৃত্বে নতুন শিক্ষকদের স্বাগত জানানো হয়।

‘স্কুল অফ লাইফ’ ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্লেনরিচ বিভিন্ন ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে গ্লেনরিচ ‘চেঞ্জমেকার’ শিক্ষকদের নিয়োগ দিয়েছে। এই চেঞ্জমেকাররা শিক্ষার্থীদের বিকশিত হতে সাহায্য করবে যেন তারা ভবিষ্যতে সামাজিক সমস্যা সমাধানে যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে। শিক্ষকরা সামাজিক বাস্তবতায় ব্যাপক অবদান রাখার ক্ষমতা রাখে এবং তারাই জাতির ভবিষ্যৎ বিনির্মাণে অবদান রাখবে।

জাতীয় সংগীতের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়। এরপর গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রমেশ মুডগাল; জুনিয়র স্কুলের প্রধান কুমকুম হাবিবা জাহান এবং এসটিএস ক্যাপিটাল লিমিটেডের মানব সম্পদ বিভাগের প্রধান শাহারিয়া সুলতানা রিয়া অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন। এছাড়া, ফোক ব্যান্ড ও শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের পরবর্তী অংশে শিক্ষকদের মাঝে কাস্টমাইজড উপহার, আইডি কার্ড, ল্যাপটপ, হ্যান্ডবুক ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

একুশ শতকের শিক্ষার্থীদের জন্য অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে গ্লেনরিচ পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন উদ্যোগ গ্রহণ  করছে। এর মধ্যে স্টেমরোবোর সহযোগিতায় রোবোটিক্সম্যাথবাডির সহযোগিতায় ম্যাথ ল্যাবপ্রকল্পভিত্তিক শিক্ষা এবং পর্যাপ্ত খেলাধুলার সুবিধা অন্যতম। এই শিক্ষার্থীরা যখন স্নাতক ডিগ্রি অর্জন করবে তখন বর্তমান  পৃথিবী বদলে যাবেপ্রয়োজন হবে নতুন দক্ষতার। পরিবর্তিত বিশ্বে শিক্ষার্থীদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে  তুলতে এই চেঞ্জমেকারদের নিয়োগ দিয়েছে গ্লেনরিচ।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী

জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার মাধ্যমে জনমনে ভীতি তৈরি করতেবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন
  • কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির