সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুবিতে নবনির্মিত ক্যাফেটেরিয়ার উদ্বোধন

শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ উন্নয়ন করাও জরুরি : উপাচার্য

রবিবার(০৯ জুলাই) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত দৃষ্টিনন্দন ক্যাফেটেরিয়ার নামফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

পরে তিনি ক্যাফেটেরিয়ার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় উপাচার্য বলেন, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হবে এটা স্বাভাবিক, তবে তা হতে হবে পজিটিভ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ উন্নয়ন করাও জরুরি। এজন্য চলমান উন্নয়ন কাজের গতি আরও ত্বরান্বিত করতে হবে। তিনি বলেন, এ বছর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। এটা আমাদের একটা সাফল্য। এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, ইট পাথরের শহরের মধ্যে গোলপাতার ছাউনিতে গ্রাম বাংলার ছোঁয়া পেয়েছে এই ক্যাফেটেরিয়া। ওভাল শেপ আকারে নির্মিত এ ক্যাফেটেরিয়ার আয়তন ৫ হাজার ৪০০ স্কয়ার ফিট। এটি সবাইকে আকৃষ্ট করছে। তিনি বলেন, ক্যাফেটেরিয়ায় সবসময় মানসম্মত খাবার সরবরাহ করতে হবে। এ বিষয়ে যে কমিটি রয়েছে তারা নিয়মিতভাবে তদারকি করবে। কোনো সমস্যা থাকলে দ্রুততার সাথে তা সমাধান করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য তুলে ধরে ক্যাফেটেরিয়ার ডিজাইন প্রস্তুত করায় স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম ও সহকারী অধ্যাপক মো. আজহারুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে ঈদের ছুটির মধ্যে এই নির্মাণকাজ শেষ করায় প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ক্যাফেটেরিয়ার ডিজাইনার স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ