বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাহায্যের আবেদন..

কিডনি রোগে আক্রান্ত কলারোয়ার নুসরত আলী

সাতক্ষীরায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের মোঃ নুসরত আলী সেলুনের (৬১) নামে এক ব্যক্তির দুই কিডনিতে টিউমার আক্রান্ত হয়েছেন। গোটা শরীরে কিডনি জনিত কারণে নানাবিধ সমস্যায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। আর্তিক ভাবে স্বাবলম্বী না হওয়ায় চিকিৎসা করাতে না পেরে ভেঙে পড়েছে মোঃ নুসরত আলী নরসুন্দরের পরিবার । এ অবস্থায় দেশ – বিদেশের ও সমাজের বিত্তশালী মানুষের কাছে সাহায্য কামনা করেছেন মোঃ নুসরত আলী নরসুন্দর পরিবারের সদস্যরা। দুই কিডনিতে টিউমার আক্রান্তবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ২ কোটি টাকা ব্যায়ে সুপেয় পানির প্রকল্পের কাজ সম্পন্ন

সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের মোসলেমের হাটখোলা প্রাঙ্গনে ২ কোটি টাকা ব্যায়ে পানির প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে জাপান সরকারের আওতাধীন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সিস্টের এর অর্থায়নে প্রকল্পের কাজ শেষে কাগজপত্র ও চাবি কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্’র কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় তিনি বলেন, ২১ টি সুপেয় পানি প্রকল্পের কাজ বাংলাদেশে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তারমধ্যে কালিগঞ্জে একটি। আমার পিতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

নাশকতা মামলায়..

কলারোয়ায় জামায়াতের আমীরসহ আটক-৮

কলারোয়ায় নাশকতা মামলায় কলারোয়া উপজেলা জামায়াতের আমীরসহ বিএনপি ও জামায়াতের আটজন নেতাকর্মীকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। থানা সুত্রে জানা যায়, নাশকতার প্রস্তুতিকালে উপজেলা জামায়াতের আমীর গাজনা গ্রামের মৃত শফিউদ্দিন সানার ছেলে কামরুজ্জামান(৬০), তুলশীডাঙ্গা গ্রামের মৃত রমজান আলীর ছেলে আনোয়ার হোসেন পলাশ(৪০), কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত হানিফ আলীর ছেলে রফিকুল ইসলাম(৫০), দেয়াড়া গ্রামের ইবাদাত আলীর ছেলে হযরত আলী(৬৪), দক্ষিণ ভাদিয়ালী গ্রামের আ:রশিদ চেয়ারম্যানের ছেলে মোখলেছুর রহমান ও রওশন আলীর ছেলে আবু তালেব(৪৪),বিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিশু নাতির লাশ দেখতে যেয়ে সর্বহারা হলেন নানা

কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শক কামাল হোসেনের ছোট মেয়ে জান্নাতুল ইয়াসমিন তোবা গতকাল মঙ্গলবার ইফতারের পূর্ব মূহুর্তে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন(ইন্না,,,রাজিউন)। কামাল হোসেন পূর্ব কয়লা গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আরশাফ আলীর ছেলে। জানা যায়, ১৮ মাস বয়সের তোবা বাবার সাথে গোসল করতে যেতে চাইলে,বাবা কৌশলে তোবাকে তার দাদীর নিকটে রেখে গোসল করতে বাড়ীর সামনের পুকুরে যান। বাবা গোসল করে ঘরে প্রবেশ করে ইফতার নিয়ে বসার সময় মেয়ে তোবাকে খোঁজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে তুবা নামের দেড় বছর বয়সী এক কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে। তুবা উপজেলার কয়লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কয়লা গ্রামের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী কামাল হোসেনের কন্যা। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, কামাল হোসেন ইফতারের আগে বাড়ির পার্শ্বের পুকুরে গোসল করতে গেলে সাথে তার মেয়ে তুবা যায়। একপর্যায়ে দ্রুততার সাথে পিতা কামাল গোসল করে বাড়িতে এলেও মেয়ে বাড়িতে আসেনি। পরে খোঁজখবরের একপর্যায়ে সন্ধ্যা সাড়েবিস্তারিত পড়ুন

যশোরের শার্শা সীমান্তে ৬১পিচ স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১পিচ স্বর্ণের বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকালে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ১১ কোটি ২০ লক্ষ টাকা বলে জানান তিনি। আটক ৩ জন হলেন-নড়াইল জেলার লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫) ও একই এলাকার ইনসান কাজীর ছেলেবিস্তারিত পড়ুন

কৃষকের মুখে হাসি

সাতক্ষীরার কলারোয়ায় আমের বাম্পার ফলন

সাতক্ষীরার কলারোয়ায় আমের বাম্পার ফলণে কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার আবহাওয়া অনুক‚লে থাকলে উপজেলায় ৬৫৫কেক্টর জমিতে লাগানো আম দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তাণী করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। বিদেশে সাতক্ষীরার আম সুস্বাদু থাকায় চাহিদাও অনেক বেশি। সাতক্ষীরা জেলার বৃহত্তম আমের হাট কলারোয়া বাগুড়ি-বেলতলা, এখানে কাচা টক খাওয়ার আম উঠতে শুরু করেছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া জানান-এবার উপজেলায় ৬৫৫হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে। এর মধ্যে হিমসাগর ৩৩০হেক্টর, ল্যাংড়াবিস্তারিত পড়ুন

মানবিক সমাজের দৃষ্টি আকর্ষণ...

বিরল রোগে আক্রান্ত খুলনার মোহনা বাঁচতে চায়

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী গ্রামের মো. মনিরুল ইসলাম মনি’র কন্যা মোহনা আক্তার বৃষ্টি (১১) বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে তীব্র যন্ত্রনায় দিনযাপন করছে। গরীব অসহায় পরিবারের একমাত্র মেয়ে মোহনা আক্তার বৃষ্টি, তাঁর পিতা একজন দিনমজুর। একমাত্র মেয়ের জীবন বাঁচাতে এতদিন ধারদেনা করে কোনোভাবে চিকিৎসার খরচ চালিয়েছেন। এখন তিনি চিকিৎসার খরচ চালাতে অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। বিরল এ রোগটির কারণে মোহনারবিস্তারিত পড়ুন

মঠবাড়িয়ায় দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রুস্তুম খান নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে।এতে ভোগান্তিতে পড়েছে ১০টি পরিবার। রুস্তম খান কুমিরমারা গ্রামের আব্দুল হাকিম খানের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের পক্ষে শাহানাজ বাচ্চু বাদী হয়ে ৩ এপ্রিল সকালে অফিসার ইনচার্জের নিকট অভিযোগ দেন।এরপর শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দেয় এবং উভয় পক্ষকে আদালতেরবিস্তারিত পড়ুন

নড়াইলে ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপার সাদিরা খাতুন’র  মতবিনিময়

নড়াইলের বিভিন্ন  ব্যবসায়ীর সাথে পুলিশ সুপার সাদিরা খাতুন’র এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। সভায় পুলিশ সুপার পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল, স্বাভাবিক ও সহনশীল পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের আন্তরিক থাকার আহবান জানান। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি করছে নড়াইল জেলা পুলিশ। সাধারণ জনগণবিস্তারিত পড়ুন