বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া পৌরসভায় ১০টি সংযোগ সড়ক সংস্কারের কাজ শুরু

কলারোয়া পৌরসভার উদ্যোগে বিভিন্ন স্থানে ১০ সংযোগ সড়ক সংস্কার শুরু করা হয়েছে। সোমবার (০৩ এপ্রিল) বেলা দেড়টার দিকে কলারোয়া থানার পুলিশের দীর্ঘ দিনের ভোগান্তি নিরসনে জন্য সংযোগ সড়ক সংস্কারের উদ্বোধন করা হয়েছে। কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই সড়ক সংস্কারের উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌর সভার প্রকৌশলী শহিদুল ইসলাম, কার্যসহকারী ইমরান হোসেন,থানার বকসি শহিদুল ইসলাম, ঠিকাদার স.ম গোলাম সরোয়ার, মোশাররফ হোসেন সহবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে তদারকি চালাচ্ছে উপজেলা প্রশাসন । বাগআঁচড়া বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায় শরিফ ষ্টোর কে ৫ হাজার টাকা, শহিদুল স্টোর ও কালাম স্টোর এ দুইটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এবং মেয়াদ উত্তীর্ন মালামালা নষ্ট করা হয়। রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর মধ্যেই বাজার তদারকিতে মাঠে নেমেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফসী আউস ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। সোমবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি আমিনুল ইসলাম লাল্টু।বিস্তারিত পড়ুন

নড়াইলের বিস্ফোরক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি যশোর থেকে গ্রেপ্তার

নড়াইলের বিস্ফোরক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি যশোর থেকে গ্রেপ্তার হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলম শেখ (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আলম বিস্ফোরক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের মৃত বরকত শেখের ছেলে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ২ এপ্রিল রোববার দিবাগত রাতে এসআই (নি:) শোভন কুমার নাগ সঙ্গীয় ফোর্সসহ র‍্যাব-৬ যশোর এর একটি আভিযানিক টিমের সহায়তায় এসটিসি ৬৩/১২ গ্রেপ্তারি পরোয়ানা মূলেবিস্তারিত পড়ুন

নড়াইলে নবাগত জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরীর  যোগদান

নড়াইলের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছ থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার (৩ মার্চ) বেলা ১১টায় জেলা প্রাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। রাষ্ট্রপতির আদেশক্রমে গত (১২ মার্চ) রোববার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর....

নলতা বাজারে তরমুজের সিন্ডিকেট ভাঙলেন এসিল্যান্ড

সাতক্ষীরার কালিগঞ্জে গ্রীষ্মকালীন ফল তরমুজের দাম নিয়ে ক্রেতা সাধারণের অসন্তোষ তুলে ধরে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল কলারোয়া নিউজে-এ সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তরমুজের সিন্ডিকেট ভাঙলেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী। সোমবার (৩ এপ্রিল) সকালে তিনি উপজেলার নলতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি কৃষি বিপণন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ জন তরমুজ বিক্রেতাকে ১ হাজার টাকা করে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর সোমবারবিস্তারিত পড়ুন

দেখার কেউ নেই...

কালিগঞ্জে সিন্ডিকেটে বাড়ছে তরমুজের দাম

ঊষাতায় সবাই শিতল তরমুজ পচ্ছন্দ করে না এমন কেউ নেই, আর পবিত্র মাহে রমজান মাসে তো কোন কথাই নেই ইফতারের সময় তরমুজ প্রায় প্রত্যেকটা রোজাদারের পছন্দের খাবার। এটাকে পুঁজি করে পাইকারি ও খুচরা বিক্রতা সঙ্গবদ্ধ সিন্ডিকেটে বাড়াচ্ছে মূল্য। পবিত্র রমজান মাস সবাই তরমুজ খেতে চায় ইফতারিতে কিন্তু ক্রয় করতে গিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে এমন নজর চোখে পড়ে প্রতিদিন। সোমবার সকালে কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলা একটি বৃহত্তর বাজারে সরেজমিন তদন্তবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবু আহমেদ,সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: কে এম মাহবুব কবীর, সড়কবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে মুরগির দোকানে ক্রেতা না থাকায় অলস সময় কাটাচ্ছেন দোকানীরা

“গরুর মাংস-৭৫০, ছাগল-১২০০ টাকা প্রতিকেজি” দাম বেশি এবং রোজা এ কারণেই মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মুরগির খুচরা দোকানে ক্রেতা কম। জানালেন দোকানীরা। তবে, ক্রেতারা দাম বেশির কথাটাই বেশি বলছেন। সরেজমিন দেখাগেছে- রাজগঞ্জ বাজারের মুরগির দোকানগুলোতে ক্রেতা একেবারে নেই বললেই চলে। দোকানীরা অলস সময় কাটাচ্ছেন। শনিবার (০১ এপ্রিল) বেলা ১১টার সময় রাজগঞ্জ বাজারের হাইস্কুল রোডের একটি মুরগির দোকানে প্রায় একঘন্টা দাড়িয়ে ছিলাম। এরপর দেখাগেলো একজন ক্রেতা আসলো। সেই ক্রেতা আধাকেজি ব্রয়লার মুরগির কেটেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পণ্যের প্যাকেটের গায়ে মেয়াদ ও দোকানে মূল্য তালিকা না থাকায় যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ৭ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (০২ এপ্রিল) বিকেলে মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান রাজগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিচারক বাজারের মুদি দোকানি মশিয়ার রহমান, বাবু, সুব্রত দত্ত ও গৌতম রায়কে এক হাজার টাকা করে ৪ হাজার টাকা, ফল বিক্রেতা তরিকুল ইসলাম, মিলন হোসেন ও মিজানুর রহমানকে ৫০০ টাকা করে দেড়বিস্তারিত পড়ুন