শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে মুরগির দোকানে ক্রেতা না থাকায় অলস সময় কাটাচ্ছেন দোকানীরা

“গরুর মাংস-৭৫০, ছাগল-১২০০ টাকা প্রতিকেজি”

দাম বেশি এবং রোজা এ কারণেই মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মুরগির খুচরা দোকানে ক্রেতা কম। জানালেন দোকানীরা। তবে, ক্রেতারা দাম বেশির কথাটাই বেশি বলছেন। সরেজমিন দেখাগেছে- রাজগঞ্জ বাজারের মুরগির দোকানগুলোতে ক্রেতা একেবারে নেই বললেই চলে। দোকানীরা অলস সময় কাটাচ্ছেন। শনিবার (০১ এপ্রিল) বেলা ১১টার সময় রাজগঞ্জ বাজারের হাইস্কুল রোডের একটি মুরগির দোকানে প্রায় একঘন্টা দাড়িয়ে ছিলাম। এরপর দেখাগেলো একজন ক্রেতা আসলো। সেই ক্রেতা আধাকেজি ব্রয়লার মুরগির কেটে রাখা মাংস ক্রয় করোলো ১৬০ টাকা দিয়ে। তারমানে কাটা ব্রয়লার মুরগি ৩২০ টাকা প্রতিকেজি। আর পূর্ণাঙ্গ (আচতো) মুরগি ২৫০ টাকা প্রতিকেজি। এই দরের কথা মুরগির দোকানী জানিয়েছেন। এ বাজারে সোনালি- ৩৪০ টাকা, কক- ৩৪০ টাকা, প্যারিস- ৩০০ টাকা দরে বিক্রি করছেন দোকানীরা। এগুলো পূর্ণাঙ্গ (কাটা বাদে)। আর দেশি মুরগি- ৬০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। দোকানীরা বলছেন- দোকানে এসে শুধু দাম করছে গরীব মানুষেরা। সরকারি চাকরীজিবীসহ বড় লোকেরাতো এতো দাম করছে না ?। আরেক জন মুরগি দোকানী বললেন- মানুষ আগের মতো মুরগি কিনছে না। কিন্তু উৎপাদনতো থেমে নেই। খাদ্যের দাম বেশি, পরিবহন খরচ বেশি, বিদ্যুৎ খরচ বেশি। এসব কারণেই মুরগির দাম বেড়েছে।

এছাড়া, গ্রামে উৎপাদন হওয়া মুরগি শহরে চলে যাচ্ছে। এদিকে- সাধারণ অল্প আয়ের ভোক্তারা বলছেন- নিত্যপণ্যের দাম বেড়ে শুধু দ্বিগুন হয়নি। কয়েকগুন হয়েছে। এজন্য খাবারের তালিকা থেকে মাছ, মাংস বাদ রেখেছি। দাম কেজিতে ২০০ টাকার নিচে আসলে তখন কেনা যাবে বলে মতপ্রকাশ করেন তারা। অন্যদিকে- রাজগঞ্জ বাজারে গরুর মাংস প্রতিকেজি ৭৫০ টাকা, ছাগলের মাংস ১১৫০-১২০০ টাকা দরে বিক্রি করছে দোকানীরা। রাজগঞ্জ এলাকার সাধারণ ভোক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টির দিকে সু-নজর দিয়ে, বাজার নিয়মিত মনিটরিং করার দাবী জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বাওড় থেকে মহসিন মোল্লা (২৫) নামের একবিস্তারিত পড়ুন

রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা

যেকোন মৌসুমেই মাঠে থেমে থাকে না কৃষকের কর্মযজ্ঞ। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!