Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা পৌরসভা চত্বরে বিল কালেকশন বুথ’র উদ্বোধন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ন্যাশলনাল ব্যাংকের বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সিইও মো. নাজিম উদ্দিন, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার এস.পিও মো. ইলিয়াস ইকবাল, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কলারোয়ায় মুখে বাইন মাছ ঢুকে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় খেলতে গিয়ে মুখে বাইন মাছ ঢুকে গোলাম রসুল (১৩) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এঘটনা ঘটেছে। নিহত ওই ছেলে পুটুনি গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহম্মেদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক জানান-বেলা ১২টার দিকে ওই শিশুটির গলায় একটি বাইন মাছ ঢুকে যায়। এর পরেই সেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এলপিজি গ্যাস পাম্পের উদ্বোধন করলেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরার কলারোয়ায় পরিবেশ বান্ধব ও নিরাপদ এলপিজি অটো পেট্রোলিয়াম গ্যাসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ফেব্রুয়ারী) সকালে কলারোয়া পৌর সদরের গোপিনাথপুরে ও যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশ্বে ওই এলপিজি অটো গ্যাসের পাম্প উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। পাম্পের পরিচালক চেয়ারম্যান রবিউল হাসানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, নগরঘাটার ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
যশোরে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

যশোরে আইনের সংগঠণ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ যশোর জেলা শাখা ও শহিদ মশিয়ূর রহমান আইন মহাবিদ্যালয় শাখার পক্ষ থেকে অমর একুশে- আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধান্জলি জ্ঞাপন করা হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ মশিয়ার রহমান শান্ত’র নেতৃত্বে ও সাধারণ সম্পাদক কোরবান আলি সনির পরিচালনায় এ শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এ সময় নেতৃবৃন্দরা ভাষা শহিদদের স্মৃতিচারণ করেন ও তাদের অবদানের কথা তুলে ধরে বলেন,বিস্তারিত পড়ুন
নড়াইলে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ

নড়াইলে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করলো নড়াইলবাসী। মঙ্গলবার (২১ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঘন্টাব্যাপি শহরের কুরিরডোব মাঠে লাখো মোমবাতি জলিয়ে শহীদদের স্মরণ করা হয়। একইসাথে ভাষা দিবসের ৭২তম বার্ষিকীতে ৭২টি ফানুস ওড়ানো হয়। একুশ আলো উদ্যাপন পর্ষদের আয়োজনে সহ-সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা বেগম,নড়াইল পৌর মেয়র আনজুমানবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে প্রভাতফেরী সেরে ঘুরতে বেরিয়ে লাশ হলো স্কুল ছাত্র

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় মিরাজুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মাসুদুর রহমান নামে আরেক ছাত্র। হতাহতরা দুজনে রাজগঞ্জে অবস্থিত মণিরামপুর পলিটেকনি স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি-২০২৩) শহীদ দিবসের প্রভাতফেরী শেষে ঘুরতে বেরিয়ে বেলা ১০টার দিকে রাজগঞ্জ-কেশবপুর সড়কের রামপুর জামতলা মোড়ে তারা দুর্ঘটনার শিকার হয়। নিহত মিরাজুল উপজেলার রাজগঞ্জ এলাকার শৈলী গ্রামের আব্দুর রহমানের আর আহতবিস্তারিত পড়ুন
শার্শায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

যশোরের শার্শায় গভীর শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য সহকারে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার(২১শে ফেব্রুয়ারী) রাত ১২টা এক মিনিটে শার্শা উপজেলা চত্বরে নব-নির্মিত শহীদ মিনারে গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, যশোর ৮৫-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি, উপজেলা উপজেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় টেলিমেডিসিন সেবা কার্যক্রমের প্রশিক্ষণ সম্পন্ন

বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ-সাতক্ষীরার উদ্যোগে সাতক্ষীরায় তিন দিনব্যাপী টেলিমেডিসিন সেবা কার্যক্রের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ঢাকার টেলিমেডিসিন সেবাদাতা প্রতিষ্ঠান হিউম্যান হেলথ হেডলাইন সার্ভিসের সহযোগিতায় স্বদেশ’র বাস্তবায়নে সাতক্ষীরা জেলায় টেলিমেডিসিন সেবা কার্যক্রম পরিচালিত হবে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য শহরের চালতেতলা খ্রিস্টান মিশনের হলরুমে ১৮-২০ ফেব্রুয়ারি ২০২৩ তিন দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যানের পরিবারের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ এর অগ্নিদগ্ধ পরিবারের জন্য ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর আয়োজনে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার ২০ ফেব্রুয়ারি বেলা ১২ঃ৩০ মিনিটে ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর কনফারেন্স রুম এ দোয়ার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান, হিসাব ইনচার্জ শেখ শরিফুল আওয়াল, সকল বিভাগীয়বিস্তারিত পড়ুন
যশোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুরে নওয়াল জামান বরিশা(১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে জানা গেছে, বারিশাকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার পর গলায় দড়ি দিয়ে সিলিংফ্যানের সাথে ঝুঁলিয়ে রেখে এলাকায় আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বারিশার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনকে হেফাজতে নিয়েছে। নিহত নওয়াল জামান বরিশা যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের কলেজশিক্ষক সবুজবিস্তারিত পড়ুন

