শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় সম্মিলিত সামাজিক আন্দোলনের কার্য নির্বাহী কমিটির সভা

সম্মিলিত সামাজিক আন্দোলন’ কলারোয়া উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৯ ফেব্রুয়ারী) বিকালে পাবলিক ইনস্টিটিউট কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২১ শে ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। একই সাথে সমাজ উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখে সংগঠনকে আরো গতিশীল করা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে সামাজিক কাজকে আরো ত্বরান্বিত করতে সংগঠনের বিস্তার লাভে ঐক্যমত পোষন করা হয়। সভায় সম্মিলিত সামাজিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দূর্যোগ ব‍্যাবস্হাপনা প্রশিক্ষনের উদ্বোধন

বালাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট জেলা কার্যালয় কর্তৃক ১ম ধাপে ১২দিন ব‍্যাপি দূর্যোগ ব‍্যবস্হাপনা প্রশিক্ষণ (পুরুষ),এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরার আয়োজনে জেলা কার্যালয়ে সাতক্ষীরা জেলা কমান্ড‍্যান্ট মোর্শেদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় আরো উপস্থিত ছিলেন সার্কেল এ‍্যাডজুট‍্যান্ট মিয়াজান আলী, সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

কলারোয়ার মাদরায় মাদক ও মানবপাচার বিরোধী মতবিনিময় সভা

কলারোয়ার সীমান্তবর্তী মাদরায় মাদক ও মানবপাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের কামারবাড়ি মোড়ে মাদক ও মানবপাচার বিরোধী ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, মাদরা বিওপি আয়োজিত এ মতবিনিময় সভায় মাদক ও মানবপাচার বিরোধী মনোভাব সৃষ্টিতে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সেইসাথে সরকারি ভর্তুকি দেওয়া সার পাচার রোধে জনসচেতনতা গড়ে তোলার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় প্রধানবিস্তারিত পড়ুন

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে মাদক সেবন জুয়া খেলা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কেউ করেন ঠিকাদারি, কেউ পোলট্রি খামারি, কেউ আবার পরিবহন চালক। তারা সকলেই দিনের বেলায় টাকা উপার্জনের জন্য মরিয়া হয়ে ছোটেন। কিন্তু রাত হলেই উল্টো চিত্র। একত্রিত হয়ে বসায় জুয়ার আসর। টাকার ছড়াছড়ির পাশাপাশি চলে মাদক সেবন। রোববার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এমনই কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা গোয়েন্দা শাখাবিস্তারিত পড়ুন

কলারোয়ার বাকসা দাখিল মাদ্রাসায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলারোয়ার বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসায় আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়ার উপজেলার বালিয়াডাঙ্গা বাজার সংলগ্ন বাকসা-হঠাগঞ্জ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওঃ আব্দুল হামিদ। স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুরের ব্যবস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রাহাতুল্লাহ, সমাজ সেবক আজিজুলবিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় গিলবার্ট বিশ্বাসের গণসংযোগ

বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের অধিনে সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সারাদেশের উন্নয়নের বার্তা জনগণের মধ্যে পৌছানোর জন্য উন্নয়ন চিত্রের হ্যান্ডবিল জনসাধারণের কাছে পৌছায় দেওয়ার মাধ্যমে গণসংযোগ করেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী, গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সম্মানিত সভাপতি গিলবার্ট নির্মল বিশ্বাস। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০টার সময় ঝিকরগাছা পৌর সদরের বাজার হতে শুরু করে সারাদিন ব্যাপী গদখালী, পানিসারা, নির্বাসখোলা, হাজিরবাগ ও বাঁকড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে তিনি গণসংযোগের মাধ্যমে এই কার্যক্রমবিস্তারিত পড়ুন

তালায় একইদিনে ৩টি বাল্যবিবাহে প্রশাসনের নিষেধাজ্ঞা

সাতক্ষীরার তালায় একইদিনে দুই কিশোরী ও এক বালকের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস এ আদেশ জারী করেন। রবিবার তাদেরকে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শুক্রবার দুপুরে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের বাসিন্দা এবং শতদল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর বিয়েরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজে নবীন বরণ-২৩’ অনুষ্ঠিত

কলারোয়ায় কাজীরহাট কলেজে উৎসব মুখর পরিবেশে নবীন বরণ- ২৩’ ও একাদশ শ্রেণীর ক্লাস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার( ৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কলেজ চত্বরে নবীন শিক্ষার্থীদের বরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১, ( তালা- কলারোয়া) সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(বিস্তারিত পড়ুন

বেনাপোল পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২১

বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও গ্রেফতারি পরোয়নাভুক্ত ২১ আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার(০৯ ফেব্রয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে ৫০ পিচ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ বেনাপোল বন্দর থানাধীন বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। ২১জন আটকৃত আসামীরা হলেন: ১। মোঃ রিপন হোসেন (২৪), পিতা-আব্দুল্লাহ, সাং-গাজীপুর, ২। মোঃ আরশাদ আলী , পিতা-হাতেম আলী, গ্রাম-বড় আচড়া, ৩। মোঃ আওয়াল হোসেন (৩৬), পিতা-মোঃ আনিছুর রহমান,বিস্তারিত পড়ুন

গ্লোবাল পিপল পাওয়ার ফরামে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশ্যে সাতক্ষীরার জান্নাত

গ্লোবাল পিপল পাওয়ার ফোরামে যোগ দিতে আফ্রিকার তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন সাতক্ষীরার বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জান্নাতুল মাওয়া তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানটি কাতারের দোহা হয়ে তানজানিয়ায় ক্লিমানজারো এয়ারপোর্টে পৌঁছাবে। এ ফোরামের প্রথম দিনে জান্নাতুল মাওয়া জলবায়ু মুভমেন্ট সানডে ফর উইমেন ক্লাইমেট জাস্টিজ বিষয়ে একটি আলোচনা করবেন এবং নারীদের জলবায়ুর সুবিচার নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কেবিস্তারিত পড়ুন