বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সম্মিলিত সামাজিক আন্দোলনের কার্য নির্বাহী কমিটির সভা

সম্মিলিত সামাজিক আন্দোলন’ কলারোয়া উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৯ ফেব্রুয়ারী) বিকালে পাবলিক ইনস্টিটিউট কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২১ শে ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। একই সাথে সমাজ উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখে সংগঠনকে আরো গতিশীল করা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে সামাজিক কাজকে আরো ত্বরান্বিত করতে সংগঠনের বিস্তার লাভে ঐক্যমত পোষন করা হয়। সভায় সম্মিলিত সামাজিক আন্দালন উপজেলা শাখার সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, জেলা কমিটির সাধারন সম্পাদক রাশেদ হোসেন। উপজেলা কমিটির সাধারন সম্পাদক মাস্টার মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি প্রভাষক শেখ আল কামুন, যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আতিক মেহিব, প্রচার সম্পাদক আরিফুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক মোর্তজা হাসান, কার্য নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম লিটন, ফারজানা আক্তার ইভা, সহযোগী সদস্য নিয়াজ আহমেদ খান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল