Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার কাকডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষের ইন্তেকাল

কলারোয়ার কাডডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৫৩) বছর। শনিবার (২৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর তার নিজ কর্মস্থল কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসা প্রাঙ্গণে মাওলানা রফিকুল ইসলামের সহকর্মী মাওলানা আব্দুস সবুরের ইমামতিতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ মাওলানা রফিউদ্দিন আনসারী,বিস্তারিত পড়ুন
কলারোয়ার সীমান্ত প্রেসক্লাবে দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরার কলারোয়ায় সীমান্ত প্রেসক্লাবে পাঠক নন্দিত ও শহীদ স ম আলাউদ্দিন প্রতিষ্ঠিত পত্রিকা দৈনিক পত্রদূতের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) বিকালে কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারস্থ সীমান্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সীমান্ত প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূত’র স্থানীয় প্রতিনিধি সাংবাদিক ওহিদুজ্জামান খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূতের কলারোয়া উপজেলা প্রতিনিধি সহকারী প্রধান শিক্ষক জুলফিকারুজ্জামান জিল্লু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূতেরবিস্তারিত পড়ুন
নলতায় অগ্নিকাণ্ডে১৫ লক্ষ টাকার ক্ষতি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী বাজারে আগুন লেগে মুক্তিযোদ্ধা ফার্নিচার নামক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভষ্মিভূত হয়ে গিয়েছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর ৪ টার দিকে মুক্তিযোদ্ধা ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠানের পিছন দিক থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু তাতে কাজ হয়নি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ প্রতিষ্ঠানে। শত চেষ্টার পরও আগুনবিস্তারিত পড়ুন
নড়াইলের মধুমতি নদীতে যুবক নিখোঁজ

নড়াইলের মধুমতি নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে। নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ যুবকের নাম মুসা বিশ্বাস (৩২) ওই গ্রামের নবীর বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঘাঘা মধ্যপাড়া গ্রামের মো.নবীর বিশ্বাসের ছেলে মো. মুসা বিশ্বাস ও একই গ্রামের স্বাধীনবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার আলোচনা সভা

চট্টগ্রামে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মান, জলবায়ু পরিবর্তন ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)বিকাল ৩টায় চট্টগ্রামের আমান বাজারের জয়নব ক্লাবস্থ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়। সংস্থাটির পরিচালক শরিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বায়েজিদ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাঈন উদ্দিন চৌং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রয়াত মমতাজ আহমেদের সহধর্মিণীর ইন্তেকাল

কলারোয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমসিএ প্রয়াত মমতাজ আহমেদের সহধর্মিণী ও ব্র্যাক কর্মকর্তা আরএম ফরহাদের মাতা মোছা: রিজিয়া খাতুন (৮২) ইন্তেকাল করেছেন ( ইন্না… রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবন কলারোয়ার বোয়ালিয়া গ্রামে (মমতাজ নগর) মৃত্যুবরণ করেন তিনি । তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়- স্বজনসহ অনেক গুণগ্রাহী রে্খে গেছেন। প্রয়াত মমতাজ আহমেদের পুত্র সাতক্ষীরা শহরের পানশী রেস্তরাঁর সত্ত্বাধিকারী জেএম ফাত্তাহ জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) জুম্মাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা ও এনজিও সমন্বয় সভা

কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক ও এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ জানুয়ারী) সকালে পৃথকভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উভয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। আইন শৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দিন মৃধা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল,বিস্তারিত পড়ুন
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেনাপোল কাস্টমস ক্লাবে একটি সেমিনারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ঐ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকার প্রেসিডেন্ট এস এম হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার (চলতি দায়িত্ব ) আবদুল হাকিম। এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন, বেনাপোল কাস্টমস’র জয়েন্ট কমিশনার শাফায়েতবিস্তারিত পড়ুন
আগামী শনিবার রাজগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল

৭১’র বীর শহীদদের ও মহল্লার স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আগামী ২৮ জানুয়ারি-২০২৩ (শনিবার) দোয়া ও ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। সরদার কল্যাণ সংঘের আয়োজনে রাজগঞ্জ বাজারস্থ ঝাঁপা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এদিন বাদ আছর মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে উক্ত মাহফিল অনুষ্ঠিত হবে। এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট ইসলামী সংগীতশিল্পী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ১৯৩ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র উপহার

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার তালিকাভূক্ত ১৯৩ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ওই শীতবস্ত্র ( কম্বল) বিতরন করা হয়। মঙ্গলবার(২৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে শীতের উপহার শীতবস্ত্র ( কম্বল) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি রুলী বিশ্বাস। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিতবিস্তারিত পড়ুন

