সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি : মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল উঠানামাসহ খালাস প্রক্রিয়া ও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “ভারতে সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট থেকে চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। তবে বৃহস্পতিবার সকালবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের সাথে মৌচাক সাহিত্য পরিষদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সাথে মৌচাক সাহিত্য পরিষদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মৌচাক সাহিত্য পরিষদের সদস্যবৃন্দরা শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন। এ সময় সাহিত্য,সংস্কৃতি ও সংবাদিকতার নানা দিক তুলে ধরা হয়। এ সময় জেলা প্রশাসকের হাতে মৌচাক সাহিত্য পরিষদের মুখপত্র মৌচাক সাহিত্য পত্রিকা এবং সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক প্রভাষক আব্দুল ওহাববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর শুভ উদ্বোধন

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪” এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। গতকাল ২ অক্টোবর শহরের সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান এবং অন্যান্যের মধ্যে ইমামুল ইসলাম, নুরুন্নবী, সাদ্দাম হোসেন, শারাফাত হোসেন, আরিফ বিল্লাহ, আনিছুর রহমান প্রমুখ।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার খলিশাখালিতে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন খলিশাখালিতে মৎস্যঘের জবর দখল ও লুঠপাটের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক পক্ষ। বুধবার (২ অক্টোবর) পারুলিয়াস্থা বেসরকারি সংস্থা আইডিয়ালের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক পক্ষের ডা. নজরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি জানান, খলিশাখালি এলাকায় নামীয় ঘেরের ৪৩৯,২০ একর সম্পত্তিতে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা জবর দখল ও লুঠপাট করে। এতে প্রকৃত জমির মালিক ওবিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় এ মেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও শিক্ষা উপকরণ মেলায় সহকারী শিক্ষক মো: জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো: মনজুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মো: কাইফ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন পঞ্চমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলাশ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জেলাশ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনজুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ সাতক্ষীরা জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। সোমবার নিজ শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলাশ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনজুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেন স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে প্রধান শিক্ষকের এই অর্জনে এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানান ও তাঁর সুস্বাস্থ্য কামনা করেন। তাঁরা বলেন, জেলাশ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনজুরুল ইসলামবিস্তারিত পড়ুন

দেবহাটায় পূজামন্ডপ প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা শাখার আয়োজন পূজা মÐপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সূরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, জেলার অন্যতম সদস্য মোস্তফাবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপন

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় দেবহাটায় জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৩০শে সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আগামী ৩ অক্টোবর গণ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি: দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে, আল্লাহর নেযাম স্লোগানে ঐতিহাসিক শাপলা চত্ত্বরে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দু’আর উদ্দ্যেশে আগামী ৩ অক্টোবর বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণসমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি সাইফুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, কেন্দ্রীয় কমিটির মহাসচিববিস্তারিত পড়ুন

তালায় জলাবদ্ধতা ও বন্যা দূর্গত এলাকার পানি নিস্কাশনের দাবিতে মানববন্ধন

সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় অতিবৃষ্টি জনিত জলাদ্ধতা ও বন্যা দূর্গত এলাকার পানি দ্রæত নিস্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার শুভাষিণী বাজারের খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ঘণ্টা ব্যাপী যুব পানি কমিটি ও ভূক্তভোগী এলাকাবাসির উদ্দ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া ইউনিয়ন পানি কমিটির সভাপতি মাষ্টার মতিয়ার রহমানের সভাপতিত্বে ও উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোশারফ হোসেন,বিস্তারিত পড়ুন