মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কে জেলা জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধ : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার ২৩ সেপ্টেম্বর দুপুর ১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করেন এবং সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য মোঃবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শ্রমিক নেতা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন

কামরুল হাসান: কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিনের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম(সুন্দরী) এঁর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় মরহুমের বাড়ির পার্শ্ববর্তী আমবাগান চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, পৌর সভার সাবেক মেয়র আকতারুল ইসলাম, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, মাওলানা নূরুল ইসলাম, যুবদল নেতা এম এ হাকিম সবুজ, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, মরহুমের একমাত্র পুত্রবিস্তারিত পড়ুন

নড়াইলে পুলিশের গাড়ী, বক্স ভাংচুর অগ্নিসংযোগে সদর থানায় মামলা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সদরের মালিবাগে পুলিশ বক্স ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাকশী বাজারে পুলিশ পিকআপ আগুন দিয়ে ভস্মীভূত করার ঘটনায় পুলিশ বাদি হয়ে ৬০০ অজ্ঞাত নামা আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর ) রাতে সদর সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক মো.মফিজুর রহমান শেখ বাদি হয়ে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মামলারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিভিন্ন পল্লীতে কর্মরত সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের শিক্ষকদের পুরো ২৪ সন জুড়ে মাসিক বেতন ভাতা ও দুই ঈদের বোনাস বকেয়া রাখার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষকরা।সোমবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে জেলা প্রশাসনের মাধ্যমে এনজিও বু্্যরোর মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে। শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। বক্তব্য রাখেন এ বি এম মোখলেসুল হক, শিরিন আফরোজ, রিয়াসাত আলী, সোনামনি খাতুন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় শেখ আমানুল্লাহ কলেজের ম্যানেজিং কমিটির সাথে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময়

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের প্রথম সভা ও শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের অফিসে নব-কমিটির সভাপতি শেখ আমানুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য বেগম খালেদা জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, হিতৈষী সদস্য উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা,বিস্তারিত পড়ুন

তোফাজ্জেল হত্যায় মূল্যবোধের অপমৃত্যু হয়েছে : বাংলাদেশ কংগ্রেস

সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জনৈক তোফাজ্জেল হোসেন কে পিটিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ কংগ্রেস শুক্রবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জেল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীমকে পিটিয়ে হত্যায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়। এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, স্বৈরাচারেরবিস্তারিত পড়ুন

সাবেক চেয়ারম্যান প্রয়াত ডাঃ আনিছুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ার প্রয়াত ডা. মোঃ আনিছুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। বিগত ২০২১ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা, সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার ইংরেজী বিভাগের অধ্যাপক ও দেশবরেণ্য হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি আমৃত্যু জাতীয় পার্টির রাজনীতিতেবিস্তারিত পড়ুন

বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবুল হাসান আর নেই! দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওঃ আবুল হাসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন্) বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯:২৪ মিনিটে রাজধানীর ঢাকা হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় রেফার করেন সামেকে’র চিকিৎসকেরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলোবিস্তারিত পড়ুন

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটিকে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এনামুল হক আহবায়ক ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলকে সদস্য সচিব মনোনীত হওয়ায় অন্তর্বর্তীকালীন কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিকবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাংবাদিকদের প্রকাশ্যে হামলা-মামলার হুমকি, রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে কয়েকজন সাংবাদিকের উপর হামলা-মামলা ও নানাবিধ হয়রানির টার্গেটে মাঠে নেমেছে একটি চিহৃিত মহল। তারা পেশাদার সাংবাদিকদের উপর রাজনৈতিক ট্যাগ লাগিয়ে প্রকাশ্যে তৎপরতা চালাচ্ছে। আর নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে পিছনে থেকে ইন্ধন দিচ্ছে কিছু ব্যক্তি। সংবাদকর্মীদের উপর হামলা, মামলা ও কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করার বিষয়টি স্বাধীন গণমাধ্যমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বিধায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোবিস্তারিত পড়ুন