বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিভিন্ন পল্লীতে কর্মরত সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের শিক্ষকদের পুরো ২৪ সন জুড়ে মাসিক বেতন ভাতা ও দুই ঈদের বোনাস বকেয়া রাখার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষকরা।সোমবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে জেলা প্রশাসনের মাধ্যমে এনজিও বু্্যরোর মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে। শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। বক্তব্য রাখেন এ বি এম মোখলেসুল হক, শিরিন আফরোজ, রিয়াসাত আলী, সোনামনি খাতুন, কানিজ ফাতেমা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এবিএম মোখলেসুল হক বলেন, সরকারের শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিভাগ হল উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। সাতক্ষীরায় সরকারের সাথে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এনজিও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস। এই বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত পরিচালক ঈমান আলী সমগ্র ২৪সন জুড়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের ভাড়াকৃত স্কুল গুলের ভাড়া প্রদান না করে বসে আছে। ইমান আলী শিক্ষকদের দেয়া ৫ হাজার টাকা থেকে কমিশন টাকাও কেটে রাখতো। বর্তমানে সমগ্র বছরজুড়ে শিক্ষকদের সুপারভাইজারদের বেতন ভাতা ও দুই ঈদের বোনাস পরিশোধ করছে না। অনেকে এই অবস্থায় সংকটাপন্ন জীবন যাপন করছে। বেতন চাইলে টালবাহানা জোরাজুরি করলে চাকরি চুক্তির হুমকিও দিচ্ছে তাই বাধ্য হয়ে সাতক্ষীরার নারী পুরুষ শিক্ষক মন্ডলী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসনের পক্ষে এই স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর