Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নানা অভিযোগে আগরদাড়ী ইউপির সাবেক মহিলা মেম্বর আমেনা ও স্বামীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা মেম্বর আমেনা খাতুন ও তার স্বামী আব্দুল হাই বাবুর বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার(২৩ আগস্ট) সকালে সাতক্ষীরা-বৈকারী সড়কের বাবুলিয়ায় মানববন্ধনে শ্রীপুর গ্রামের নির্যাতনের শিকার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অসিত কুমার দেবনাথ, অভিরণ খাতুন, পার্ব্যত দেবনাথ, রফিক, গোগন, নুরহোসেন, ইয়াছিন, মুজিদ, মুনায়েম, আকহাদ, নবীজান বিবি, শরিফা খাতুন, নুরজাহান প্রমূখ। মানববন্ধনে এলাকার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন,বিস্তারিত পড়ুন
তালায় সাবেক এমপি হাবিবের মুক্তির দাবি ও কর্মী সমাবেশ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার তালায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবি ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালা সদর ইউনিয়ন যুবদলের আয়োজনে শুক্রবার (২৩ আগস্ট) বিকালে তালা ডাকবাংলা চত্বরে ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সরদার কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান। আমন্ত্রিত অতিথিবিস্তারিত পড়ুন
বন্যার্তদের পাশে দাঁড়াতে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবুর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আসা ঢল এবং রেকর্ড বৃষ্টিতে ডুবেছে দেশের উত্তর-পূর্বাঞ্চল। ভয়াবহ ও আকস্মিক এই বন্যায় ১৫টিরও বেশি জেলায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। মানুষ মারা গেলেও কবর দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। শুকনো মাটির সন্ধানে ঘুরতে হচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে। এমন অবস্থায় বানভাসি ও বন্যাকবলিত মানুষদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। শুক্রবার (২৩ আগস্ট) এক বিবৃতিতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাবেক ছাত্র নেতাদের হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি’র ৫০ নেতার মুক্তি দাবি

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় নব্বই দশকের সাবেক ছাত্রনেতা ও কলারোয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে এক আলোচনা সভা পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(২২ আগস্ট) বিকেল তিনটায় সাবেক ছাত্রনেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমএ রব শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ শেখ হাসিনার গাড়ি বহরে হামলার সাজানো মামলায় চার বছর কারাগারে আটক থাকা বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক নন্দিত জননেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি’র ৫০ নেতাকর্মীরবিস্তারিত পড়ুন
আসামী সাবেক স্বাস্থ্য মন্ত্রী, এসপি, চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সহ ৫৪ জন
দেবহাটার নাংলার আনারুলকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মামলা

দেবহাটা প্রতিনিধি : এবার দেবহাটার নাংলার আনারুল ইসলাম নামের এক যুবককে তুলে নিয়ে হত্যার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল, সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার(২২ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৭নং আদালতে নিহতের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থাকা কে এফআই আর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামীরা হলেন,বিস্তারিত পড়ুন
নড়াইলে দুর্নীতি মামলায় সাবেক পৌর চেয়ারম্যান ও সাবেক ৫ কমিশনারের ৭ বছরের সাজা বহাল

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: দুদকের করা দূর্নীতি মামলায় নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস ও সাবেক ৫ কমিশনারের ৭ বছরের সাজা বহাল রেখেছ আদালত। বৃহস্পতিবার(২২আগষ্ট) যশোরের স্পেশাল জজ আদালতের হাজিরা দিলে আদালত তাদের সাজা মওকুফের আবেদন(লিভ টু আপিল) বাতিল করে সাজা বহালের রায় প্রদান করেন। মামলার অন্যান্য দন্ডপ্রাপ্তরা হলেন পৌরসভার তৎকালীন কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, কমিশনার আহম্মেদ আলী খান, কমিশনার রফিকুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিল কতৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আবু সাঈদ, সাতক্ষীরা :সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলের কতৃপক্ষের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কতৃপক্ষের সাথে দেখা করে টেন্ডার ছাড়াই মালামাল বিক্রিসহ বিভিন্ন দুর্নীতির বিষয়ে জানতে চান। তবে এসকল দুর্নীতির বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি মিলের দুর্নীতিপরায়ন ইনচার্জ আবুল বাশার। অভিযোগগুলো হলো, টেন্ডার ছাড়াই ৭ ট্রাক ১১ ভ্যান পুরনো যন্ত্রাংশ কালোবাজারে বিক্রি, টেন্ডার ছাড়াই পুকুর খননের ২শ’ ২০ ট্রাক বালি ও ১শ’ ৬০ ট্রাক মাটি বিক্রি,টেন্ডারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিক রবিউল’র দুই পুত্রকে মারপিট ও মারত্বক জখমের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরের পাকাপোলের মোড় সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং লিডার সুলতান ও বাবুর নেতৃত্বে কয়েকজন দূর্বৃত্ত পরিকল্পিতভাবে সাংবাদিক রবিউল ইসলামের দুই পুত্রকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও মারত্বক জখম করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার(২২ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাংবাদিক রবিউল ইসলাম বাদী হয়ে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। কিশোর গ্যাং লিডার সুলতান শহরের পলাশপোল এলাকার মন্টুর পুত্র ও বাবুবিস্তারিত পড়ুন
নড়াইলে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশ

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গণহত্যাকার খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহবিস্তারিত পড়ুন
তালায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

তালা ( সাতক্ষীরা) সংবাদদাতা: বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ এবং যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উত্তরণ এর ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ কানাডার অর্থায়নে সভায় উপস্থিত ছিলেন তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, মাদ্রাসা সুপার আব্দুল হালিম, সাংবাদিক সেলিম হায়দার, মহিলা বিষয়ক অধিদপ্তরের দেবকি রাণী রায়, ধর্মীয় নেতা মাওলানাবিস্তারিত পড়ুন

