মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাবেক ছাত্র নেতাদের হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি’র ৫০ নেতার মুক্তি দাবি

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় নব্বই দশকের সাবেক ছাত্রনেতা ও কলারোয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে এক আলোচনা সভা পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(২২ আগস্ট) বিকেল তিনটায় সাবেক ছাত্রনেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমএ রব শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ শেখ হাসিনার গাড়ি বহরে হামলার সাজানো মামলায় চার বছর কারাগারে আটক থাকা বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক নন্দিত জননেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি’র ৫০ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। সেই সাথে মিথ্যা মামলায় আটক থাকা অবস্থায় বিএনপি, যুবদল, ছাত্রদলের চার নেতা মৃত্যুবরণ করায় তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন। সাবেক এই ছাত্র নেতারা বলেন, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বিএনপিকে আরো শক্তিশালী করে তুলতে হবে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুল ইসলাম হাবিবকে আবারও সংসদ সদস্য নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। সাবেক ছাত্র নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এসএম খালিদ খান, রবিউল ইসলাম রবি, মফিজুল ইসলাম মফি, পলাশ মজুমদার, মেহেদি হাসান, রেজাউল ইসলাম, কাজী রাশেদ জামিল মিলন, রবিউল ইসলাম, নাজমুল ইসলাম, আতিকুজ্জামান রিপন, ফরহাদ হোসেন তপু, তবিবর রহমান, রাশেদুল হাসান কামরুল, শেখ বদিউজ্জামান, মজুমদার রিপন, কাজী সিরাজ, বিএম সিরাজ, মতিয়ার রহমান, সরোয়ার খান, মুস্তাক খান, আব্দুস সাত্তার, হায়দার আলি, আব্দুল গাফফার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন