বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর বিয়ের ভিডিও দেখলেন স্বামী সোশ্যাল মিডিয়ায়

চীনের স্বায়ত্তশাসিত প্রদেশ ইনার মঙ্গোলিয়ার এক ৩৫ বছর বয়স্ক ব্যক্তি হঠাৎ একটি ভিডিও শেয়ারিং এপ্লিকেশনে নিজের স্ত্রীর আরেক বিয়ের ভিডিও দেখে হতবাক হয়ে যান। গত জানুয়ারিতেই তিনি এই নারীকে বিয়ে করেছিলেন।

বিয়ের পর নিজ পরিবারের সঙ্গে দেখা করতে সেই নারী বাড়ি ফিরেছিলেন। এরপরই এই কাণ্ড ঘটে।

মঙ্গলবার (১ জুন) এখবর দিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে এক লাখ ৪৮ হাজার ইউয়ান যৌতুক দিয়ে ওই নারীকে বিয়ে করেন এই ব্যক্তি। লি নামের আরেক নারীর মাধ্যমে তারা দু’জন পরিচিত হয়েছিলেন। বিয়ের একমাস পর তার স্ত্রী নিজ বাড়িতে ফেরার পর মার্চে তিনি ভিডিওটি দেখেন। দেখার পর ভিডিওতে প্রদর্শিত স্থানে উপস্থিত হয়ে তিনি নিশ্চিত হন যে তার স্ত্রীই আরেক বিয়ে করে ফেলেছেন।

পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ তদন্ত করতে গিয়ে আবিষ্কার করে এই নারী এক চক্রের সদস্য। তারা কমপক্ষে ১৯ জনের সঙ্গে বিয়ের নাটক করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে লি, চক্রের আরো দুই নারী এবং কনের দুই আত্মীয় পুলিশের হেফাজতে আছেন।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবিস্তারিত পড়ুন

উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি

চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরেবিস্তারিত পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়াবিস্তারিত পড়ুন

  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী