সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অসহায় ও কর্মহীনদের মধ্যে যবিপ্রবি ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অতিমারী করোনায় কর্মহীন ও অসহায় ৬০টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগ।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে যবিপ্রবি ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণের এ কর্মসূচির উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা সম্ভব হয়েছিল, কিন্তু তাঁর চিন্তা-চেতনাকে কেউ হত্যা করতে পারেনি।
সেটাও তারা চেয়েছিল, দীর্ঘ ২১ বছর ইতিহাস মুছে দিয়ে একটি নব্য পাকিস্তান করতে চেয়েছিল। তবে একজন মানুষকে মারা যায় কিন্তু তিনি যদি মানুষের মধ্যে মহান হয়ে যান, একটি ভূখ-ের জন্য অপরিহার্য হয়ে যান, তখন তাঁকে হত্যা করলেও তিনি আদর্শ ও চেতনায় শক্তিশালী রূপে মানুষের মধ্যে বেঁচে থাকেন। জাতির পিতা মানুষের মধ্যে এমনই শক্তিশালী হয়ে বেঁচে আছেন। খাদ্য সামগ্রী বিতরণের মতো এমন কর্মসূচি গ্রহণ করায় যবিপ্রবি ছাত্রলীগের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, যবিপ্রবি ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শহীদ মসিয়ূর রহমান হলের সভাপতি বিপ্লব কুমার দে শান্ত, হলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল মামুন শিমনসহ অর্ধ শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী। ছাত্রলীগের দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণসহ বিভিন্ন উপকরণ।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক