বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামি নির্বাচনে উপকূলীয় সংকট সমাধানে প্রতিশ্রুতির দাবিতে সাতক্ষীরায় নাগরিক সংলাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রতিশ্রুতির দাবিতে সাতক্ষীরায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) প্রিন্স কমিউনিটি সেন্টার, সাতক্ষীরা মিলনায়তনে সকাল ১০:৩০টায় জলবায়ু অধিপরামর্শ ফোরাম, সাতক্ষীরা জেলা শাখা ও নাগরিক কমিটি সাতক্ষীরার আয়োজনে এবং লিডার্স (লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি)-এর সহযোগিতায় “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে নাগরিক সংলাপ” অনুষ্ঠিত হয়।

সংলাপের মূল উদ্দেশ্য ছিল—উপকূলীয় অঞ্চলের জলবায়ুজনিত সংকট, বাস্তুচ্যুতি, লবণাক্ততা, পানি সংকট, জীবিকা হুমকি এবং অবকাঠামোগত দুর্বলতা বিষয়ে আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট ও কার্যকর প্রতিশ্রুতি নিশ্চিত করা।

সংলাপটি সভাপতিত্ব করেন, জনাব অধ্যক্ষ মোঃ আবদুল হামিদ, সভাপতি , জলবায়ু অধিপরামর্শ ফোরাম, সাতক্ষীরা জেলা শাখা; সঞ্চালনা করেন জনাব অধ্যক্ষ আশেক এলাহী (পরিবেশকর্মী ও শিক্ষক)। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোহন কুমার মন্ডল, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, লিডার্স। কী-নোট উপস্থাপন করেন শাকিল আহমেদ, ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর, লিডার্স।

সংলাপে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপকূলের মানুষের দীর্ঘদিনের জলবায়ু সংকটকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্বাচনী ইশতেহারে বাস্তবসম্মত ও জরুরি সমাধানের অঙ্গীকার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংলাপে বক্তব্য রাখেন, জনাব,আবু জাহিদ ডাবলু , সদস্য সচিব বি এন পি , সাতক্ষীরা জেলা , জনাব উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা আমির, বাংলাদেশ জামায়েতে ইসলাম, জনাব, ইদ্রিস আলি,সভাপতি, জাসদ, সাতক্ষীরা, জনাব আবু তালেব , সংগঠক বাসদ , সাতক্ষীরা জেল্,া কমরেড আবুল হোসেন, সভাপতি,সিপিবি, সাতক্ষীরা জেলা, জনাব আলি নুর খান বাবুল, গন ফোরাম , সাতক্ষীরা জেলা , জি এম , আলফাত হোসেন, সংগঠক, গনসংহতি আন্দোলন, কাজী মো: ওয়েস কুরানী, সহসভাপতি,ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা, ফরিদা আক্তার বিউটি, অর্থ সচিব জলবায়ু অধিপরামর্শ ফোরাম, সাতক্ষীরা, আমিনা বিলকিস ময়না সদস্য, জলবায়ু অধিপরামর্শ ফোরাম, সাতক্ষীরা।
এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, প্রথম আলো পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান