বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সামাজিক নিরাপত্তা ভাতা বিষয়ে গণশুনানি: জরিপে ভাতা বৃদ্ধির দাবি প্রান্তিক নারীদের

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা।। তালায় সামাজিক নিরাপত্তা ভাতা বিষয়ে গণশুনানিতে জরিপে ভাতা বৃদ্ধির দাবি প্রান্তিক নারীদের। বুধবার (৩ ডিসেম্বর) তালা শিল্পকলা একাডেমী ভবনে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অধিকার ও করণীয় বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যান বাংলাদেশ-এর সহায়তায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এ আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরস্বতী দাস এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে নাগরিকদের প্রশ্নের উত্তর দেন।

গণশুনানিতে উপস্থাপিত জরিপে দেখা যায়, জরিপকৃত ১২০ জন ভাতাপ্রাপ্ত নারীর মধ্যে ৭০ জনই তাদের ভাতার টাকা ওষুধ কেনায় ব্যয় করেন। অনেকে বলেন ভাতার পরিমাণ অত্যন্ত কম, যা জীবিকা নির্বাহে যথেষ্ট নয়। ভাতা বৃদ্ধি, তথ্যপ্রবাহ উন্নয়ন এবং তালিকাভুক্তিতে বয়স্ক নারীদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়।

নাগরিক প্রকল্পের আওতায় খলিশখালি ও ইসলামকাটি ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে নাগরিক ফোরাম কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেবিস্তারিত পড়ুন

তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নেবিস্তারিত পড়ুন

  • তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা
  • তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ
  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান
  • তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব
  • তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ