বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামি মাসে শেষ হচ্ছে পদ্মা সেতু সড়কের কার্পেটিং

আগামি মাসেই শেষ হচ্ছে পদ্মা সেতুর ওপর সড়কের কার্পেটিং। গ্যাসলাইন বসে গেছে ৭১ ভাগ। মূল সেতুর অগ্রগতি প্রায় ছিয়ানব্বই শতাংশ। জুনে যান চলাচলের জন্য খুলে দিতে চলছে মহাকর্মযজ্ঞ।

পদ্মা সেতুর অবকাঠামোর কাজ প্রায় শেষ, যান চলাচলের জন্য খুলে দিতে এখন পুরোদমে চলছে শেষ ধাপের খুঁটিনাটি কাজ। সেতুর বুকে দেওয়া হচ্ছে ওয়াটার প্রুভ লেয়ার। এ লেয়ারগুলোই সেতুর ভেতরে পানি প্রবেশ ঠেকাবে। এতে সেতুর আয়ু শতবছর নিশ্চিত করবে। লেয়ারের উপরেই হচ্ছে কার্পেটিং।

ওয়াটার প্রুফিং ওয়ার্কের অগ্রগতি পৌনে ১৪ এবং কার্পেটিং অগ্রগতি ২ দশমিক ০৫ ভাগ। আর ভায়াডাক্টে কার্পেটিং হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ।

গ্যাস পাইপ লাইনের অগ্রগতি ৭১ দশমিক ৮৫ ভাগ, ৪০০ কেভি টিএল প্ল্যাটফর্ম ৬৮ শতাংশ। আর রেলওয়ে ভায়াডাক্টে প্যারাপেটর অগ্রগতি ৬৬ দশমিক ৮৫ শতাংশ। সংযোগ সেতুতে স্টিল ল্যাম্প পোস্টের কাজ হয়েছে ১৯ দশমিক ৫৪ শতাংশ। কাজের অগ্রগতিতে খুশি পদ্মা পাড়ের মানুষ।

এরইমধ্যে গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু পরিদর্শনের পর যেন কাজের গতি আরও বেড়েছে। সেতু যথাসময়ে খুলে দিতে মুভমেন্ট জয়েন্টের সম্পন্ন হলেই কার্পেটিংয়ের কাজে গতি আসবে।

পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, মূল সেতুর কাজের অগ্রগতি প্রায় ছিয়ানব্বই শতাংশ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৮৭ দশমমিক ৫০ শতাংশ। সার্বিক অগ্রগতি সাড়ে ৮৯ শতাংশ।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর